ইরানে দমন অভিযানে কমপক্ষে ৩২৬ জন নিহত

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১০:৩৯ এএম

পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে ইরানের নিরাপত্তা বাহিনী অভিযানে কমপক্ষে ৩২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। 

শনিবার (১২ নভেম্বর) অসলো-ভিত্তিক মানবাধিকার সংস্থা আইএইচআর-এর ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চলমান দেশব্যাপী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ৪৩ শিশু ও ২৫ নারীসহ অন্তত ৩২৬ জন নিহত হয়েছে।’

নারীদের জন্য দেশটির কঠোর পোশাক নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের তিন দিন পর, ১৬ সেপ্টেম্বর আমিনির মৃত্যুর পর থেকে এই ইসলামিক প্রজাতন্ত্রে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়।

আরও পড়ুন: মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ রইলো ডেমোক্র্যাটদের হাতেই

নারীদের জন্য কঠোর পোশাক নীতিমালা বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হলেও তা অবশেষে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের শাসন ক্ষমতায় থাকা মোল্লাতন্ত্রের বিরুদ্ধে একটি ব্যাপক আন্দোলনে রূপ নিয়েছে। 

আইএইচআর গত ৫ নভেম্বর তাদের আগের পরিসংখ্যান প্রকাশের পর সর্বশেষ আরো ২২ নিহত হওয়ার কথা জানিয়েছে।


একাত্তর/এসজে
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর