স্টিভ জবসের স্যান্ডেল নিলামে

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১০:৫৬ এএম

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল নিলামে উঠেছে। এই স্যান্ডেল ৬০ থেকে ৮০ হাজার মার্কিন ডলারে বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। 

শুক্রবার (১১ নভেম্বর) থেকে শুরু হওয়া এই নিলাম রোববার (১৩ নভেম্বর) শেষ হবে।

বার্কেনস্টক অ্যারিজোনা ব্র্যান্ডের এই স্যান্ডেল জোড়া নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জুলিয়ানস অকশনস নামের একটি প্রতিষ্ঠান। 

স্টিভ জবসের যে স্যান্ডেল জোড়া নিলামে উঠেছে, তা বেশ পুরনো। জুলিয়ানস অকশনসের দেওয়া তথ্য অনুসারে, ১৯৭০ থেকে ’৮০-এর দশকে এই স্যান্ডেল জোড়া ব্যবহার করেছেন তিনি। এই স্যান্ডেল ছিল স্টিভ জবসের বাড়ির ব্যবস্থাপক মার্ক শেফের কাছে।

তবে শুধু জবসের স্যান্ডেলই নিলামে ওঠেনি, এই স্যান্ডেলের আলোকচিত্রও নিলামে উঠছে। তবে সেটা শক্ত কোনো কাগজে প্রিন্ট করা ছবি নয়। হাল আমলে জনপ্রিয় হয়ে ওঠা এনএফটি (নন-ফাঞ্জিবল টোকেন) বিক্রি হচ্ছে। অর্থাৎ এই ছবির ডিজিটাল–স্বত্ব বিক্রি হচ্ছে।

যে ছবিটির এনএফটি বিক্রি হচ্ছে, তার আলোকচিত্রী জ্যঁ পিগোজি। তার লেখা ‘দ্য ২১৩ মোস্ট ইম্পর্ট্যান্ট মেন ইন মাই লাইফ’ নামে একটি বইও নিলামে উঠছে। এই বইয়ে যাঁদের গল্প উঠে এসেছে, তাঁর মধ্যে অন্যতম স্টিভ জবস।

আরও পড়ুন: মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ রইলো ডেমোক্র্যাটদের হাতেই

ইতোমধ্যে স্টিভ জবসের এই স্যান্ডেল জোড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। ১৫ হাজার মার্কিন ডলার থেকে এর দাম শুরু হয়েছে। এরই মধ্যে দুজন দাম হাঁকিয়েছেন ২২ হাজার ৫০০ ডলার।

নিজের কর্মজীবনের উত্থানের সময় এই স্যান্ডেল জোড়া ব্যবহার করেছেন স্টিভ জবস। অন্যান্য প্রতিষ্ঠানের কাছেও এর গুরুত্ব রয়েছে। এ কারণে বিভিন্ন সময় প্রদর্শনীতে স্থান পেয়েছে এই স্যান্ডেল জোড়া। 


একাত্তর/এসজে 

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর...
পুরো দুনিয়া যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ব্যস্ত, তখন আর নিজেদের সামলে রাখতে পারলো না অ্যাপল। এবার এআই প্রযুক্তি চ্যাটজিপিটিতে গা ভাসাতে যাচ্ছে অ্যাপলও।
সরকারি কর্মীদের আইফোনসহ বিদেশি প্রতিষ্ঠানের তৈরি সব ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন। এ খবর প্রকাশ্যে আসার পর টানা দ্বিতীয় দিনে অ্যাপলের শেয়ারের দাম কমেছে।
কিছুদিন আগে ইসরায়েলি স্পাইওয়্যার কোম্পানি এনএসও'র ফোন হ্যাকিংয়ের খবর চাউর হওয়ার পর নড়েচড়ে বসেছিল গোটা বিশ্ব। তবে কীভাবে কোম্পানিটি বিশ্বের প্রভাবশালী সব রাজনীতিবিদ, ধনকুবের, সাংবাদিক ও মানবাধিকার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর