স্লোভেনিয়ায় প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৫:২৮ পিএম

মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নতুন প্রেসিডেন্ট নাতাশা পিয়ার্স মুসার একজন সাংবাদিক ও আইনজীবী। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী হিসেবেও কাজ করেছেন। 

রোববার বিবিসি জানিয়েছে, ৫৪ বছর বয়সী নাতাশা ৫৩ দশমিক ৮৬ শতাংশ ভোট পেয়েছেন। যখন তার প্রতিদ্বন্দ্বী, ডানপন্থী রাজনীতিবিদ এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আন্দজে লোগার ৪৬ দশমিক ১৪ শতাংশ ভোট পেয়েছেন। প্রায় ২০ লাখ জনসংখ্যার মধ্যে ভোটার ছিল ৪৯ দশমিক ৯ শতাংশ। এ পর্যন্ত ৫৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে লোগারকে পিছে ফেলেছেন নাতাশা। 

আরও পড়ুন: মঙ্গলবার থেকে নতুন অফিস সূচি, পরিবর্তন আসছে ব্যাংকেও

নাতাশা ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশটির বামপন্থী সরকারের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। রক্ষণশীল প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে তিনি নির্বাচনে পরাজিত করেন।

লুব্লজানার উপকন্ঠে সমর্থক বেষ্টিত নাতাশা সাংবাদিকদের বলেন, আমাদের সুন্দর মাতৃভূমির জন্যে ভালো কিছু করার জন্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

উল্লেখ্য, স্লোভেনিয়ায় জন্ম নেয়া মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি থাকাকালে তার ভাবমূর্তি ও স্বার্থ রক্ষায় আইনজীবী হিসেবে কাজ করেছেন নাতাশা।


একাত্তর/আরবিএস  

যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর