মেয়েকে নিয়ে মিসাইল উৎক্ষেপণ দেখলেন কিম জং-উন

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১১:৪২ এএম

প্রথমবারের মতো নিজের মেয়েকে নিয়ে জনসম্মুখে এসেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। ফলে এতদিনে কিমের মেয়ের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া গেলো। 

শুক্রবার (১৮ নভেম্বর) মেয়েকে নিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ পরিদর্শন করতে যান কিম। একসাথে হাত ধরে দাঁড়িয়ে মিসাইল উৎক্ষেপণ দেখেন তারা। 

উত্তর কোরিয়া পৃথিবীর অন্যতম গোপনীয়তা রক্ষাকারী দেশ। এটির নেতার ব্যক্তিগত জীবন সম্পর্কেও খুব কমই জানা যায়। 

কিমের মেয়ের নাম কিম চু-এই বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ তাদের দুজনের একাধিক ছবি প্রকাশ করেছে। 

সেসব ছবিতে দেখা গেছে, বাবা-মেয়ে কর্মকর্তাদের সাথে কথা বলছেন ও একটি পরিদর্শন ডেক থেকে মিসাইল উৎক্ষেপণ পরিদর্শন করছেন। 

ওয়াশিংটন ডিসির স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন মনে করেন, চু-এইর জনসম্মুখে আসার ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ। 

image


তার মতে, এর মাধ্যমে কিম জং-উন দেশের ক্ষমতাশীলদের দেখাতে চাইছেন যে ক্ষমতার নিয়ন্ত্রণ এখনও তার হাতেই রয়েছে। 

তিন প্রজন্ম ধরে উত্তর কোরিয়া শাসন করা পরিবারের সন্তান কিম যেন বলতে চাইছেন, চতুর্থ প্রজন্মের নেতৃত্বও তার হাত ধরেই আসবে। 

মাইকেল ম্যাডেন আরও বলেন, চু-এইর বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ আর চার-পাঁচ বছরের মধ্যে সে বিশ্ববিদ্যালয় বা সেনাবাহিনীতে যাওয়ার প্রস্তুতি নেবে।

আরও পড়ুন: পেরুতে উড়োজাহাজ-ফায়ার ট্রাক সংঘর্ষে নিহত দুই 

চু-এইর অস্তিত্বের কথা প্রথম জানা যায় ২০১৩ সালে। সেবছর মার্কিন বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান উত্তর কোরিয়া সফর শেষে বলেন, কিমের পরিবারের সাথে সময় কাটানোর সময় শিশু চু-এইকে কোলে নিয়েছেন তিনি। তবে এতদিন পর্যন্ত আর কেউ চু-এইকে দেখেনি। 

কিম জং-উনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বলে ধারণা করা হয়। তবে নিজের পরিবার ও ব্যক্তিজীবন সম্পর্কে কঠোর গোপনীয়তা রক্ষা করে চলেন তিনি। এমনকি বিয়ের পর বেশ কিছুদিন পর্যন্ত তার স্ত্রীর কোথাও গোপন রাখা হয়। 


একাত্তর/এসজে 

উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
আমেরিকা এবং ইসরায়েলের কয়েক সপ্তাহের তীব্র বিমান হামলা ও শত শত কোটি ডলারের বোমা হামলাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মাটির নিচের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে পুনরায় সচল করে তুলেছে ইরান। মার্কিন ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর