গরীব দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ দিতে সমঝোতা

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১১:০৪ এএম

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কপ২৭ সম্মেলনে।

শনিবার (১৯ নভেম্বর) গভীর রাতে মিশরের শার্ম-আল-শেখে প্রেসিডেন্ট সামি শৌকরি চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেন। 

জলবায়ু পরিবর্তনে গরিব দেশগুলোর ক্ষতিপূরণ নিশ্চিতে এবারের সম্মেলনে ব্যাপক দেনদরবরার চলছিল।

শেষ পর্যন্ত স্বাক্ষর হওয়া এই ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তিতে ধনী দেশগুলো কীভাবে ক্ষতিপূরণ দেবে আর ক্ষতিগ্রস্তরাই বা কীভাবে ক্ষতিপূরণ পাবে তার বিস্তারিত এখনও জানা যায়নি।

এর আগে চুক্তি সম্পাদন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। গণমাধ্যমের খবরে বলা হয়, কপ২৭ সম্মেলনে ইইউ আলোচক ফ্রান্স টিমারম্যান্স সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমরা কোনো খারাপ চুক্তি করার চেয়ে বরং কোনো চুক্তিতেই যাবো না। ’ 

এ সময় তিনি আরও বলেছিলেন, ইইউ এমন কোনও চুক্তি করবে না যাতে উষ্ণায়ন দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্য হারিয়ে যায়। উল্লেখ্য, উষ্ণায়নের লাগাম টানতে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি এবং গত বছর স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ সম্মেলনের প্রতিশ্রুতিতে এ লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়।

বিবিসি লিখেছে, এই ‘লস অ্যান্ড ড্যামেজ’ টার্মটি মূলত জলবায়ু পরিবর্তনের তাৎক্ষণিক প্রভাব ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে সহায়তায় একটি তহবিলের প্রয়োজনীয়তার দিকেই ইঙ্গিত করছে।

জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা রাখায় শতকের পর শতক ক্ষতিপূরণ টানতে হতে পারে এই ভয় থেকেই ধনী দেশগুলো গত ৩০ বছর ধরে ক্ষতিপূরণ নিয়ে আলোচনায় বাধা দিয়ে আসছিল।

আরও পড়ুন: ঢাকা সফরে আসছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে ভয়াবহ বন্যা, নাইজেরিয়া ও অন্যত্র জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিস্থিতি বদলে যায়, শেষ পর্যন্ত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ক্ষয়ক্ষতির ইস্যুটি মিশরের সম্মেলনে প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তহবিলে সায় দিলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সমাধানের বৃহত্তর কোনো চুক্তিতে সম্মত হয়নি দেশগুলো।


একাত্তর/এসজে
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর সব কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধরনের ধাক্কা দিয়ে আমেরিকার সাথে চলমান পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত ঘোষণা করেছে ইরান। লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে...
আমেরিকা ও ইরানের মধ্যকার তিন মাস বয়সী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দেশের আলোচকরা অবশেষে একটি বড় ধরনের খসড়া চুক্তিতে পৌঁছেছেন। ওয়াশিংটন ও তেহরানের কূটনীতিকরা ৬০ দিনের একটি সমঝোতা স্মারক...
ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের একটি শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে। সূত্রমতে, এই প্রস্তাবের মাধ্যমে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হতে পারে, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত এবং হরমুজ প্রণালী...
আমেরিকা ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত নিরসনে একটি সীমিত এবং সাময়িক চুক্তির পথে দুই দেশ এগোচ্ছে বলে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র ও কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এই সম্ভাব্য সমঝোতাকে একটি...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর