ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞা তুলে নিলেন মাস্ক

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১১:০৪ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন কর্ণধার ইলন মাস্ক। 

রোববার (২০ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ সংক্রান্ত জরিপে টুইটার ব্যবহারকারীরা ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার ব্যাপারে সম্মতি জানালে এ সিদ্ধান্ত নেন মাস্ক। 

এক টুইটবার্তায় মাস্ক জানিয়েছেন, দেড় কোটি টুইটার ব্যবহারকারীর মধ্যে প্রায় ৫১ দশমিক আট শতাংশ ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পক্ষে ভোট দিয়েছেন। 

তবে ডোনাল্ড ট্রাম্প টুইটারে নাও ফিরতে পারেন বলে জানিয়ে বলেছেন, তিনি ফেরার কোনও কারণ দেখছেন না। 

উল্লেখ্য, সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে ২০২১ সালে ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। 

সেবছরের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটনের ক্যাপিটল হিলে দাঙ্গায় অংশ নেয়ার পরপরই এ সিদ্ধান্ত নেয় টুইটার। 

আরও পড়ুন: গরীব দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ দিতে সমঝোতা

টুইটারে নিষিদ্ধ হওয়ার পর 'ট্রুথ সোশ্যাল' নামে নিজের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম চালু করেন ট্রাম্প। 

তবে অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেয়ার পর তিনি ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেবেন কিনা সে প্রশ্ন উঠতে শুরু করে। ৮ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি সরাসরি সে প্রশ্নের জবাব দেননি। 


একাত্তর/এসজে 
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর