শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো সলোমন দ্বীপপুঞ্জ

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১১:৫৩ এএম

প্রশান্ত মহাসাগরীয় সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক শূন্য। ভূমিকম্পের পরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা বাতিল করা হয়েছে। 

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ঘটে যাওয়া ভূমিকম্পটি অন্তত ২০ সেকেন্ড স্থায়ী ছিল। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, সাত দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটি রাজধানী থেকে প্রায় ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) পশ্চিমে এবং মাটি থেকে ১৫ কিলোমিটার (৯ মাইল) গভীরে মালাঙ্গো অঞ্চলে আঘাত করে।

image

আরও পড়ুন: নওগাঁয় আওয়ামী লীগ নেতাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পনের ফলে রাজধানীর কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। রাষ্ট্রীয় সম্প্রচারকারীর রেডিও ট্রান্সমিশন ব্যাহত হয়। তবে সরকার বলেছে, রাজধানীতে বিল্ডিংয়ের বড় কোনো ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় তীব্র কম্পনের কারণে টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র মাটিতে আছড়ে পড়ে। তবে কেউ নিখোঁজ বা হতাহত হয়নি। 


একাত্তর/আরবিএস 

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর