ইউক্রেনের সেনা প্রশিক্ষণে ইউরোপের আরও এক দেশের না

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০১:২২ পিএম

অস্ট্রিয়া এবং হাঙ্গেরির পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত তৃতীয় দেশ হিসেবে ইউক্রেনীয় সেনাদের যুদ্ধ প্রশিক্ষণ দিতে অস্বীকৃতি জানালো ক্রোয়েশিয়া। 

বার্তা সংস্থা ইউক্রেনফর্মের খবরে বলা হয়েছে, মঙ্গলবার ক্রোয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মারিও বানোজিচের এক চিঠির জবাবে দেশটির প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ অস্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রেসিডেন্ট জোরান চিঠির জবাবে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে ক্রোয়েশিয়ার জন্য ইউক্রেনের সেনাদের সামরিক প্রশিক্ষণে অংশ নেয়া মোটেই লাভজনক নয় এবং এটি ক্রোয়েশিয়ার জনগণ চায় না। 

এর আগে ক্রোয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মারিও বানোজিচ ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেয়ার কর্মসূচিতে অংশ নেয়ার জন্য প্রেসিডেন্টকে চিঠি পাঠান।

প্রতিরক্ষা মন্ত্রীর চিঠির জবাবে প্রেসিডেন্ট মিলানোভিচ আরও বলেছেন, ক্রোয়েশিয়ার সংবিধান প্রতিরক্ষামন্ত্রীকে এই ধরনের প্রস্তাব দেয়ার অনুমতি দেয় না। 

তিনি যোগ করেন, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, অথবা ক্রোয়েশিয়া যেসব জোটের সদস্য তার কোনো সদস্য নয় কিয়েভ। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায়ও অংশ নিতে চাননি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট।

পার্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে যে ক্ষমতার লড়াই চলছে তার সর্বশেষ বহি:প্রকাশ হচ্ছে দেশের প্রেসিডেন্টের এই প্রকাশ্য মতামত। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এই প্রেসিডেন্টকে মাঝেমধ্যেই ক্রোয়েশিয়ার সংসদ ও মন্ত্রিসভার পক্ষ থেকে অপ্রস্তুতকর অবস্থায় ফেলা হয়। 

image

প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ 

২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রেসিডেন্ট মিলানোভিচ ক্ষমতায় রয়েছেন। দেশটির সংসদ এবং মন্ত্রিসভার উপর নিয়ন্ত্রণ রয়েছে মূলত জাতীয়তাবাদী এইচডিজেড দলের। এ দলটি ক্রোয়েশিয়ার মাটিতেই ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে আগ্রহী। 

ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে ইউক্রেনের ১৫ হাজার সেনা বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছে। তবে এরআগে হাঙ্গেরি এবং অস্ট্রিয়া এ প্রশিক্ষণ দিতে অস্বীকৃতি জানিয়েছিল।


একাত্তর/আরবিএস   

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর