পেরুর প্রধানমন্ত্রীর পদত্যাগ

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১২:৫৩ পিএম

পেরুর প্রধানমন্ত্রী অ্যানিবাল টরেসের পদত্যাগ গ্রহণ করে  শিগগিরই একটি নতুন মন্ত্রিসভা গঠন করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্টিলো।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় ক্যাস্টিলো বলেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করার পর, দেশের তরে তার কাজের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। অতঃপর আমি মন্ত্রিসভায় রদবদল করব।’ 

রক্ষণশীল-নিয়ন্ত্রিত সংসদে প্রেসিডেন্টের সাথে বিরোধ অব্যাহত থাকায় এই পদত্যাগ আসে এবং তিনি বিস্তৃত অপরাধমূলক তদন্তের মুখোমুখি হয়েছেন।

২০২১ সালের জুলাই থেকে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা ইতোমধ্যে পার্লামেন্টে দুটি অভিশংসনের প্রচেষ্টা এবং তার পরিবার ও রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে অভিযোগসহ ছয়টি দুর্নীতি মামলায় তদন্তের মুখোমুখি হয়েছেন। তবে তিনি ওইসব অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা করেছেন।

আরও পড়ুন: শান্তি আলোচনায় আমেরিকাকে চায় কলম্বিয়া সরকার ও বিদ্রোহীরা

ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করা ৭৯ বছর বয়সী আইনজীবী টোরেস এর আগে সংসদ সংবিধান সংশোধনের বিষয়ে গণভোটের অনুমতি না দিলে তিনি পদত্যাগ করবেন বলে সতর্ক করেছিলেন।

১৬ মাস আগে ক্যাস্টিলো দায়িত্ব গ্রহণের পর থেকে টোরেস চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। প্রেসিডেন্টকে আগামী দিনে একটি পঞ্চম মন্ত্রিসভায় নিয়োগ দিতে হবে এবং নতুন প্রধানমন্ত্রীকে তাদের নিয়োগের ৩০ দিনের মধ্যে কংগ্রেস দ্বারা নিশ্চিত করতে হবে।


একাত্তর/এসজে

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর