নাগপুরে ভেঙে পড়লো ফুটওভার ব্রিজের একাংশ, চলছে উদ্ধারকাজ

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০৮:১৫ পিএম

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে চন্দ্রপুর বল্লার শাহ জংশন স্টেশনে ৬০ ফুট উঁচু ফুটওভার ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাত জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বাড়তে পারে হতাহতের সংখ্যা। এরইমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজারের খবরের বলা হয়েছে, রোববার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

তবে কি কারণে ওভারব্রিজটি ভেঙে পড়লো, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে অ্যাম্বুলেন্স। 

বার্তা সংস্থা এএনআই বলছে, হঠাৎ করেই রেল স্টেশনে ওভারব্রিজের একাংশ ভেঙে পড়ে। এসময় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঠিক কতোজন যাত্রী ওভারব্রিজ থেকে রেললাইনে পড়ে গিয়েছেন, তা এখনও জানা যায়নি।

স্টেশনের ১ নম্বর থেকে ৪ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে সংযোগকারী সেতু হিসেবে ওভারব্রিজটি ব্যবহৃত হতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ওভারব্রিজে বেশ কয়েক জন যাত্রী যাতায়াত করছিলেন। তবে সে সময় ওই রেলপথে কোনো ট্রেন যাচ্ছিল না।  

যাত্রীদের একাংশের দাবি, ওভারব্রিজটি অনেক পুরনো এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। ফলেই এ দুর্ঘটনা। 

image



একাত্তর/আরবিএস  

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর