চীনে টানা পঞ্চম দিন করোনা শনাক্তের রেকর্ড

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০১:৫৩ পিএম

চীনে পুনরায় ক্রমাগত উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। 

সোমবার দেশটিতে টানা পঞ্চম দিনের মতো কোভিড শনাক্তের রেকর্ডের কথা জানিয়েছেন কর্মকর্তারা। খবর: রয়টার্স।

সোমবার (২৮ নভেম্বর) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ হাজার ৩৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন হাজার ৮২২ জনের শরীরে কোভিডের উপসর্গ দেখা গেছে। ৩৬ হাজার ৫২৫ জনের কোনও উপসর্গ পাওয়া যায়নি।

আগের দিন ৩৯ হাজার ৭৯১ জনের করোনা শনাক্তের কথা জানায় কর্তৃপক্ষ। শনিবার এ সংখ্যা ছিল ৩৫ হাজার ১৮৩।

আরও পড়ুন: মরক্কোর কাছে হারে বেলজিয়ামে দাঙ্গা

উল্লেখ্য, আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী চীনে কোভিডের শুরু থেকে এ পর্যন্ত তিন লাখ ১১ হাজার ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ২৩৩ জনের মৃত্যু হয়েছে।


একাত্তর/জো

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর