বিশ্বকাপ থেকে বিদায়ে ইরানি বিক্ষোভকারীদের উচ্ছ্বাস

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৮:২০ পিএম

যুক্তরাষ্ট্রের কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার ঘটনাকে উচ্ছ্বাসের সাথে উদযাপন করছেন ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীরা। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের রাস্তায় নেচে গেয়ে আনন্দ করতে দেখা গেছে তাদেরকে। 

বুধবার (৩০ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে মাহসা আমিনির শহর সাকেজে বহু মানুষকে ইরানের পরাজয় উদযাপন করতে দেখা গেছে। এসময় আতশবাজি পুড়িয়ে ও মাথার ওড়না উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। 

এছাড়াও সানান্দাজ, কেরমানশাহ, বেহবাহান, কাজভিন ও মারিভান শহরে বিক্ষোভ প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক জায়গায় বিক্ষোভকারীদের ওপর পুলিশকে গুলি ছুঁড়তে ও লাঠিচার্জ করতে দেখা গেছে। 

কাতারে ফুটবল বিশ্বকাপে অংশ নেয়াকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতীক হিসেবে আখ্যা দিয়ে ইরানের ফুটবল দলকে সমর্থন দেয়া থেকে বিরত থেকেছেন অনেক ইরানি নাগরিক। 

তবে খেলোয়াড়দের ওপর অন্যায্য চাপ প্রয়োগের জন্য দেশি ও বিদেশী শক্তিকে দায়ী করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে। 

এর আগে বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকেন ইরানের খেলোয়াড়রা। পরে অবশ্য ওয়েলস ও যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচে তাদেরকে জাতীয় সঙ্গীতের সাথে গলা মেলাতে দেখা যায়। 

আরও পড়ুন: আফগান মাদ্রাসায় বোমা হামলায় ১৫ জন নিহত

আর একেই নিজেদের আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন বিক্ষোভকারীরা। যদিও খেলোয়াড়দের ওপর ইরানের সরকারের পক্ষ থেকে ব্যাপক চাপ প্রয়োগ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ১০ সপ্তাহ আগে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে এ আন্দোলনের সূত্রপাত ঘটে। এ আন্দোলনের বিরুদ্ধে সরকারের ক্র্যাকডাউনে এখন পর্যন্ত ৪৫০ জন নিহত ও প্রায় ১৮ হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। 


একাত্তর/এসজে
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর