স্ত্রীর আচরণে চাকরি হারালেন বেলজিয়ামের রাষ্ট্রদূত

আপডেট : ০১ জুন ২০২১, ০৯:৩৪ পিএম

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত পিটার লেসকোহিয়ার চাকরি হারিয়েছেন স্ত্রীর লাগামহীন আচরণের কারণে। 

গত ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক দোকান কর্মীকে তার স্ত্রী চড় মারার পর পিটার লেসকোহিয়ারকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছে বেলজিয়ান সরকার।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, লেসকোহিয়ারের স্ত্রী জিয়াং জেকিউ গত এপ্রিলে একটি দোকানের এক নারীকর্মীকে বাকবিতণ্ডার এক পর্যায়ে চড় মেরে বসেন।

বিবিসি জানায়, দোকান থেকে পণ্য চুরি করতে পারেন আশঙ্কায় ওই নারীকর্মী জিয়াং-কে প্রশ্ন করলে তিনি ওই নারীকে চড় মারেন। পরে জিয়াং অবশ্য ওই নারীকর্মীর সঙ্গে দেখা করে নিজের ‘খারাপ আচরণের জন্য’ ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঘটনার পরপর লেসকোহিয়ারও তার স্ত্রীর ‘অগ্রহণযোগ্য আচরণের’ জন্য ক্ষমা চেয়েছিলেন।

কিন্তু ক্ষমা চেয়েও শেষ রক্ষা হয়নি লেসকোহিয়ার। এই গ্রীষ্মে তাকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফিয়া উইলমেস। 

পদচ্যুত হওয়ার আগে লেসকোহিয়ার তিন বছর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী, ৬৩ বছরের জিয়াং প্রায় এক ঘণ্টা ধরে নানা পোশাক ট্রায়াল দেওয়ার পর কিছু না কিনেই চলে যাচ্ছিলেন।

এ সময় দোকানের একজন নারীকর্মী তাকে অনুসরণ করেন। কারণ, জিয়াংয়ের পরনে যে পোশাক ছিল সেটি ছিল একই দোকানের এবং সেটির দাম না দিয়েই জিয়াং পোশাকটি পরে চলে যাচ্ছেন কিনা- সে ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছিলেন দোকান কর্মী। 

রাষ্ট্রদূতের স্ত্রী পরে ওই দোকানকর্মীর সঙ্গে দোকানে ফিরে আসেন এবং সিসিটিভি-তে তাদের ঝগড়ার দৃশ্য ধরা পড়ে। দোকানের আরেক কর্মী তাদের থামাতে এলে জিয়াং তাকে চড় মারেন এবং ধাক্কা দেন।

গত ৬ মে সিউল পুলিশ জিয়াংকে জিজ্ঞাসাবাদ করেন। তার আগে স্ট্রোকের কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বলে বেলজিয়ান দূতাবাস থেকে জানানো হয়।

জিয়াং ঘটনার পর আইনি ব্যবস্থা এড়াতে কূটনৈতিক সুরক্ষা নিতে চেয়েছিলেন। কিন্তু বেলজিয়াম সরকার সেই সুযোগ তুলে নেন।


একাত্তর/এসএ

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
বেলজিয়াম রাজপরিবারের গোপন কেলেঙ্কারি আর নাটকীয়তার গল্পে নতুন সংযোজন! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্বীকৃতি পেলেন ২৬ বছর বয়সী এক সচ্ছল গাড়ি বিক্রেতা। রাজপরিবারের দাপুটে সদস্য...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর