মিয়ানমারে বৈশ্বিক পদক্ষেপ নিতে হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৬:০৯ পিএম

মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আসিয়ান দেশগুলোর মধ্যে মিয়ানমারের অবস্থান "সবচেয়ে নিকৃষ্ট" হয়ে উঠেছে বলে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।  

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানায়, ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানিয়েছে সংস্থাটি।

এতে এও উল্লেখ করা হয়েছে যে, সামরিক দমনাভিযান বেসামরিক নাগরিকদের ওপর হামলার দিকে পরিচালিত হয়েছে এবং প্রায় একশ' রাজনৈতিক বন্দীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বিবৃতিতে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

গ্রুপটির এশিয়া বিষয়ক সহকারী পরিচালক ফিল রবার্টসনের ভাষ্যানুযায়ী, আমরা বারবার সহিংসতা বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছি।

তিনি যোগ করেন, আমরা দাবি করেছি যে সেখানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।

এছাড়া, রবার্টসন জাপানকে এশিয়ার প্রাচীনতম গণতন্ত্র হিসেবে উল্লেখ করে এবিষয়ে দেশটিকে আরও পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। 

image

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ২২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

রবার্টসন বলেন, এটি এমন একটি দেশ যেখানে গণতন্ত্র এবং মানবাধিকারকে মূল্য দেয়া হয় এবং সেকারণে মিয়ানমারে পরিবর্তনের দাবি তোলার ক্ষেত্রে জাপানের নেতৃত্ব দেয়া উচিত।

উল্লেখ্য, মিয়ানমারের সঙ্গে জাপানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, যার মধ্যে সামরিক কর্মকর্তাদের একটি প্রশিক্ষণ কর্মসূচিও অন্তর্ভুক্ত আছে। তবে, মিয়ানমার গণতন্ত্রপন্থী আন্দোলন কর্মীদের মৃত্যুদন্ড কার্যকর করায়, জাপান সরকার আগামী বছর থেকে সেই কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

গত বছর এক সেনা অভ্যুত্থানের ফলে দেশটির এক দশকের গণতান্ত্রিক কাঠামো এবং অর্থনৈতিক অবস্থান বদলে যায়। দেশটিতে এখনও সহিংসতা চলমান। 


একাত্তর/আরবিএস   

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর