তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৩:৫২ পিএম

তাইওয়ানের পূর্ব উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী তাইপে কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। এরপর আরো কয়েক দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) তাইওয়ানের আবহাওয়া ব্যুরো এ কথা জানিয়েছে। খবর এএফপির।

খবরে বলা হয়, হুয়ালিয়েন কাউন্টি উপকূলের প্রায় ৩০ কিলোমিটার দূরে দুপুরের পরপরই এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৬ কিলোমিটার গভীরে

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯ ভাগ এবং এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে।

তবে, তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

আবহাওয়া ব্যুরো ভূকম্পন কেন্দ্রের প্রধান চেন কুউ-চেং সাংবাদিকদের বলেন, ‘এ ভূমিকম্পের আঘাতে পুরো তাইওয়ান কেঁপে উঠে কারণ এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের একেবারে স্বল্প গভীরে।’

আরও পড়ুন: বাচ্চা হলেই সাড়ে ৩ লাখ টাকা দেবে জাপান সরকার

‘দেশটিতে এ পর্যন্ত আট বার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আগামী তিনদিন আরো অনেকবার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আমরা ধারণা করছি।’

তাইপেতে থাকা এএফপির এক সাংবাদিক জানান, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর তীব্রতা এ বছর আগের আঘাত হানা ভূমিকম্পগুলোর চেয়ে কম ছিলো।


একাত্তর/আরএ

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর