ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্প

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১০:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া উপকূলে ৬.৪ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ কথা জানায়।

ভূমিকম্পটি ইউরেকা বন্দর নগরী থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে তবে এতে সুনামির সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, তুলনামূলকভাবে অগভীর ভূমিকম্পটি হামবোল্ট কাউন্টির ইউরেকা বন্দর শহর থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।

ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভূমিকম্পের পর এই এলাকায় প্রায় এক ডজন ছোট আফটারশকের খবর পাওয়া গেছে। প্রাথমিক মূল্যায়নে হতাহতের সম্ভাবনা কম ছিল তবে কিছু ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে।

জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুনামি প্রত্যাশিত ছিল না।

পাওয়ার আউটেজ ডট ইউএস-এর মতে, ভূমিকম্পের ফলে পুরো হামবোল্ট কাউন্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় ৬০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া নিয়মিত ভূমিকম্পন আঘাত হানে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৩০ বছরের মধ্যে রাজ্যটিতে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানতে পারে এটি প্রায় নিশ্চিত।

এর আগে, ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নর্থরিজে একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প কমপক্ষে ৬০ জন মারা গিয়েছিল এবং আনুমানিক ১০ বিলিয়ন ডলারের ক্ষতির কারণ হয়েছিল।


একাত্তর/আরএ

ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ইরান সঙ্কটের মতো বৈশ্বিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের থেকেও যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তবে একই সঙ্গে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর একটি সমঝোতা চুক্তি যখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়, ঠিক তখনই হোয়াইট হাউসের অত্যন্ত সুরক্ষিত ‘সিচুয়েশন রুমে’ শীর্ষ সহযোগীদের নিয়ে এক...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর