ইউক্রেন আত্মসমর্পণ করবে না, মার্কিন কংগ্রেসে জেলেনস্কি

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৮:১২ পিএম

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দাঁড়িয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘ইউক্রেন আত্মসমর্পণ করবে না’ বলে ঘোষণা দিয়েছেন। 

বুধবার (২১ ডিসেম্বর) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দাঁড়িয়ে ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে এ ঘোষণা দেন তিনি।

জালেনস্কি বলেন, ‘ইউক্রেনের বাখমুতের মতো শহরগুলো দখলের জন্য সব ধরনের অস্ত্র ব্যবহার করছে মস্কো। কিন্তু সেনারা ফ্রন্টলাইনে অবস্থান করছে এবং কখনও আত্মসমর্পণ করবে না’। 

ভাষণে তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর আগে বাখমুতে ৭০ হাজার লোক বাস করতো। এখন মাত্র কয়েকজন লোক আছে। ডনবাসের প্রচণ্ড যুদ্ধে ওই ভূখণ্ডের প্রতি ইঞ্চি জমি রক্তে ভিজে গেছে। কিন্তু ইউক্রেন ডনবাসকে এখনও ধরে রেখেছে। মস্কোকে নজিরবিহীন চাপে রাখতে কঠিন থেকে আরও কঠিন নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। 

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটিই জেলেনস্কির প্রথম কোনও বিদেশ সফর। যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে বের হননি তিনি। সফরে বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই যুদ্ধে ইউক্রেনকে অভাবনীয় সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে তিনি ওয়াশিংটন সফরে এসেছেন বলে জানান ইউক্রেনিয় প্রেসিডেন্ট।

যুদ্ধকালীন সময়ে মার্কিন কংগ্রেসে জেলেনস্কির এই ভাষণের প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক মার্কিন আইনপ্রণেতা। 

সিনেটের নেতা মিচ ম্যাককনেল বলেন, জেলেনস্কির ভাষণ ‘অনুপ্রেরণামূলক’। এসময় ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করাকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন তিনি। 

আরও পড়ুন: মেক্সিকো সীমান্তে ট্রাম্পের তৈরি দেয়াল ভেঙে ফেলা হচ্ছে

জেলেনস্কির প্রশংসায় তিনি বলেন, সৌভাগ্যবশত আমাদের এমন একজন নেতা আছে, যাকে সবাই দেখে প্রশংসা করতে পারে। বছরের শেষ দিকে তাকে পেয়ে ভালো লাগছে। এক্ষেত্রে সবাই আমরা এক।

এর আগে, হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন জো বাইডেন। স্থানীয় সময় বুধবার বিকেলে এক যৌথ সংবাদ সম্মেলনে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে ইউক্রেনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বাইডেন।


একাত্তর/জো 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর