রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত বিশ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১১:৩০ এএম

রাশিয়ার পশ্চিম সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে আগুনের ঘটনায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) এ অগ্নিকাণ্ড ঘটে।

শনিবার (২৪ ডিসেম্বর) দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুটনিক।

ইমারজেন্সি সার্ভিস বলেছে, মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোতলা কাঠের বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আসে। বৃদ্ধাশ্রমটি অবৈধ ছিল। সেখানকার সুরক্ষা ব্যবস্থায় অবহেলার অভিযোগে এরই মধ্যে একটি মামলা দায়ের হয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের স্থানে উদ্ধারকারীরা তীব্র শীতের মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন।

আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, আগুনের ঘটনায় আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

কেমেরোভোর গভর্নর সের্গেই সিভিলেভ বলেন, আগুনের ঘটনার পর অঞ্চলটির সব নার্সিং হোম পরীক্ষা করা হবে। টেলিগ্রামে তিনি বলেন, আমরা এ ধরনের সব প্রতিষ্ঠান পরিদর্শন করবো, বিশেষভাবে বেসরকারিগুলো। এক সপ্তাহের মধ্যে পরিদর্শন শেষ হবে।


একাত্তর/এআর

শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর