অতিরিক্ত ওজনের কারণে ফ্লাইটে উঠতে বাধা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০৮:৪৬ পিএম

অতিরিক্ত ওজন শুধু দেহের নয়, অনেক সময় বড় ধরনের বিড়ম্বনার কারণও হয়ে দাঁড়াতে পারে। তেমনই এই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ব্রাজিলিয়ান মডেল জুলিয়ানা নেহেম।

সম্প্রতি নিজের বেশি ওজনের কারণে এক বিব্রতকর অবস্থায় পড়ে যান তিনি। অতিরিক্ত ওজনের কারণ দেখিয়ে বিমানে উঠতে দেওয়া হয়নি তাকে।

গত মাসে পরিবার নিয়ে জুলিয়ানা নেহেম ছুটি কাটাতে লেবানন গিয়েছিলেন। সেখানে ছুটি কাটিয়ে বৈরুত থেকে দোহায় ফেরার পথে এই ঘটনা ঘটে।

এতে, এই উড়োজাহাজ কোম্পানির বিরুদ্ধে মামলা করে তিন হাজার ৭১৮ ডলার ক্ষতিপূরণ পাওয়ার রায় পেয়েছেন তিনি।

image


এক হাজার ডলার দিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিলেন ৩৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মডেল।

বিমানে ওঠার সময় এক কর্মী তাকে থামিয়ে বলে, আপনাকে তিন হাজার ডলার ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ভ্রমণ করতে হবে। কেন না ফার্স্ট ক্লাসের সিট আপনার জন্য পারফেক্ট। 

এই অজুহাত দেখিয়ে তখন তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। তাকে আরও বলা হয়, ফার্স্ট ক্লাসের টিকিট কাটলেও ফেরত দেয়া হবে না তার ইকোনমি ক্লাসের টিকিটের অর্থ।

এতে ক্ষিপ্ত হয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরপর অন্য ফ্লাইটে করে ফেরেন। দেশে ফিরেই বিমান সংস্থাটির নামে ব্রাজিলের আদালতে মামলা ঠোকেন।

image


গেলো ২০ ডিসেম্বর সেই মামলার রায় ঘোষণা করে বিচারক জানান, এই ঘটনায় জুলিয়ানা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

এ জন্য চিকিৎসা হিসেবে থেরাপি নিতে হচ্ছে তাকে। ফলে প্রতি সপ্তাহে তার খরচ হচ্ছে ৭৮ ডলার। চিকিৎসাবাবদ এই খরচ দিতে হবে কাতার বিমান সংস্থাকেই।

উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি হুলিয়ানা নেহেম একজন ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করছেন। ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় তিনি। এক লাখ ৬৮ হাজার মানুষ ফলো করছেন তাকে।


একাত্তর/এআর

সৌর বিকিরণের তীব্রতায় ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে ত্রুটি দেখা দেয়ায় বিশ্বজুড়ে এয়ারবাস সংস্থার প্রায় ছয় হাজার ফ্লাইটকে গ্রাউন্ডেড করতে হয়েছে।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইট নিউইয়র্কের পথে উড়াল দেয়ার জন্য প্রস্তুত।
তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চল। বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত সাড়ে তিন হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে চরম বিপাকে পড়েছে অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। এছাড়াও...
মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ঝড়ের কারণে বিদ্যুৎ ও পানির সরবরাহে বিঘ্ন ঘটায় ভোগান্তিতে পড়েছেন অন্তত ২০ কোটি মানুষ। খবর বিবিসি।যুক্তরাষ্ট্রের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর