যাত্রী দেখলেন প্লেনের ডানার নান্ট বল্টু নেই, তারপর...

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৫৩ পিএম

যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইট নিউইয়র্কের পথে উড়াল দেয়ার জন্য প্রস্তুত। সব যাত্রী আসনে নিয়েছে। পাইলটও প্রস্তুতি নিচ্ছেন উড্ডয়নের। এ সময় এক যাত্রী জানালা দিয়ে দেখতে পেলেন যে, এয়ারক্রাফটের ডানায় অনেকগুলো নাট-বল্টু নেই। 

পিলে চমকে ওঠে যাত্রীর। দ্রুত তিনি বিষয়টি এয়ার হোস্টেজকে জানান। প্রথমে যাত্রীকে আশ্বস্ত করা হয় সব কিছু ঠিকই আছে। নিরাপত্তাজনিত কোন সমস্যা নেই। কিন্তু এতেও যাত্রী আশ্বস্ত হতে পারছিলেন না। তিনি কিছুতেই ফ্লাইটের যাত্রী হতে চাইছিলেন না। পরে, এয়ার হোস্টেজও একই দৃশ্য দেখতে পান ।
পাইলটকে বিষয়টি জানাতেই ফ্লাইট বাতিল করা হয়। 

ঘটনাটি ১৫ জানুয়ারির হলেও প্রকাশ্যে এসেছে মাত্রই। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পরই খবরটি প্রকাশ্যে এলো। জানা গেছে, যাত্রীর কাছ থেকে ডানার নাট-বল্টু না থাকার বিষয়টি জানার পর ফ্লাইট বাতিল করা হয়। 

ভিডিওটিতে দেখা গেছে, ভার্জিন আটাল্টিকের এয়ারবাস উড়ানের ডানার মধ্যে একজন মেকানিক ডানায় নাট-বল্টু লাগিয়ে টাইট দিচ্ছেন। এই ভিডিওটি ভাইরাল হবার পরও, ভার্জিন আটলান্টিক কর্তৃপক্ষ বিষয়টি জানায়। ডানার বেশ কয়েকটি নাট-বল্টু হারিয়ে যাওয়ায় সেগুলোকে রিপ্লেস করা হচ্ছিলো। 

৪১ বছরের ব্রিটিশ যাত্রী ফিল হার্ড ফ্লাইটের ভেতর থেকে দেখতে পান যে, ডানার বেশ কিছু নাট-বল্টু নেই। কিছুক্ষণ পরে বিষয়টি নিয়ে কেবিন ক্রুদের সতর্ক করে দেন তিনি। হার্ডি বলেন, বিষয়টি তার কাছে শুরুতে তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও, তার সফরসঙ্গিনী শোনা মাত্র আতঙ্কিত হয়ে পড়েন। 

তিনি জানান, আমি তাকে শান্ত করার চেষ্টা করছিলাম। কিন্ত এয়ারক্রাফট দুর্ঘটনা নিয়ে তার ভয়-আতঙ্ক থাকায় কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছিলো না। তখনই ভাবলাম, বিষয়টি ক্রুদের জানানো দরকার। শুনে তারাও প্রথমে পাত্তা দিলো না, উল্টো আমার সঙ্গিনীকে আশ্বস্ত করার চেষ্টা করছিলো। 

কিন্তু তারাও যখন বিষয়টি দেখতে পেলো তখন সঙ্গে সঙ্গে ফ্লাইট বাতিল করা হয়। ডাকা হয় কারিগরী দল। তারা এসে অনেক সময় নিয়ে বিমনটির ডানা পরীক্ষা করেন এবং নাট-বল্টু আবারও যথাস্থানে লাগানো হয়। ভার্জিন আটলান্টিক জানিয়েছে, দুই ধাপে পরীক্ষা চালিয়ে এয়ারক্রাফটটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এআর
যুক্তরাষ্ট্রজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি ‘হাম’ (Measles)। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে...
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে...
যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারে অবস্থিত ‘আরএএফ ফেয়ারফোর্ড’ সামরিক ঘাঁটি ঘিরে কাউন্টার-টেরর পুলিশের চলমান তদন্ত এবং নতুন করে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার হুমকির মুখে সেখান থেকে নিজেদের সব বোমারু...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিটে কুঠার দিয়ে হামলার চেষ্টা চালানো ওমানি পাইলট হামাম আল-হামামির ভয়াবহ ও বিতর্কিত অতীত নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সিএনএন’র এক্সক্লুসিভ অনুসন্ধানে জানা...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর