ফ্লাইট কন্ট্রোলে ত্রুটি, ছয় হাজার এয়ারবাসের উড্ডয়ন বিঘ্নিত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

সৌর বিকিরণের তীব্রতায় ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে ত্রুটি দেখা দেয়ায় বিশ্বজুড়ে এয়ারবাস সংস্থার প্রায় ছয় হাজার ফ্লাইটকে গ্রাউন্ডেড করতে হয়েছে। এটি ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক সংস্থাটির বিশ্বব্যাপী মোট উড়োজাহাজের প্রায় অর্ধেক। তবে দ্রুত সফটওয়্যার আপডেটের মাধ্যমে বেশিরভাগ বিমান কয়েক ঘণ্টার মধ্যে পুনরায় উড্ডয়নের জন্য প্রস্তুত করা সম্ভব হয়েছে।

এয়ারবাস জানিয়েছে, গত অক্টোবরে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে চলাচলকারী জেট ব্লু এয়ারওয়েজের একটি উড়োজাহাজ হঠাৎ উচ্চতা হারানোর ঘটনার তদন্তের পর এই সফটওয়্যার দুর্বলতা ধরা পড়ে। ওই ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার পর বিমানটি ফ্লোরিডায় জরুরি অবতরণ করত বাধ্য হয়েছিলো।

সংস্থাটি নিশ্চিত করেছে, শুধুমাত্র তাদের তৈরি বেশ কয়েকটি মডেলের উড়োজাহাজগুলো একই ঝুঁকির আওতায় রয়েছে। প্রায় ৫,১০০ এয়ারবাস তুলনামূলকভাবে সহজ সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব, যার জন্য সাধারণত প্রায় তিন ঘণ্টা সময় লাগে।

উইজ এয়ারের মতো কিছু বিমান সংস্থা রাতারাতি তাদের সব এয়ারবাস উড়োজাহাজের আপডেট শেষ করেছে এবং শনিবার তাদের ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছে।

তবে, প্রায় ৯০০ পুরনো মডেলের বিমানের ক্ষেত্রে শুধুমাত্র সফটওয়্যার আপডেটে কাজ হবে না। এসবের  কম্পিউটারগুলো প্রতিস্থাপন করতে হবে, যা শেষ না হওয়া পর্যন্ত সেগুলোকে যাত্রী বহন করার অনুমতি দেওয়া হবে না। প্রতিস্থাপনের সময় নির্ভর করবে নতুন কম্পিউটারগুলির প্রাপ্যতার ওপর। এয়ারবাস কর্তৃপক্ষ এই ঘটনায় যাত্রী সেবা বিঘ্নিত হবার জন্য ক্ষমা চেয়েছে।

বিমান চলাচল বিশ্লেষক স্যালি গেথিন বিবিসি নিউজকে জানিয়েছেন, পরিস্থিতিটি খুবই অস্বাভাবিক এবং যাত্রীদের দুর্ভোগ বিমান সংস্থাগুলোর গৃহীত ব্যবস্থার ওপর নির্ভর করবে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং উইকেন্ড চলছে, যা বছরের অন্যতম ব্যস্ততম ভ্রমণ সময়।

এআরএস
যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইট নিউইয়র্কের পথে উড়াল দেয়ার জন্য প্রস্তুত।
তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চল। বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত সাড়ে তিন হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে চরম বিপাকে পড়েছে অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। এছাড়াও...
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কম্পিউটারে ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধ হওয়া অভ্যন্তরীণ ফ্লাইট চালু হতে শুরু করেছে।বুধবার (১১ জানুয়ারি) এফএএ জানিয়েছে, নোটিস টু এয়ার...
অতিরিক্ত ওজন শুধু দেহের নয়, অনেক সময় বড় ধরনের বিড়ম্বনার কারণও হয়ে দাঁড়াতে পারে। তেমনই এই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ব্রাজিলিয়ান মডেল জুলিয়ানা নেহেম।সম্প্রতি নিজের বেশি ওজনের কারণে এক...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর