ইউক্রেনে যুদ্ধরত রুশ রুশ সেনাদের কর অব্যাহতি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ০৬:০২ পিএম

ইউক্রেনে মোতায়েনকৃত সেনাদের জন্য কর অব্যাহতির ঘোষণা দিয়েছে রাশিয়া। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেনাদের পাশাপাশি ইউক্রেনে অবস্থানরত সরকারি কর্মীদেরও আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে। খবর: আল জাজিরা।

এবারের যুদ্ধে ইউক্রেনের কাছ থেকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়ার কিছু অংশ দখল নিয়েছে রাশিয়া। নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে সামরিক উপস্থিতির পাশাপাশি এরইমধ্যে স্বতন্ত্র প্রশাসন বসিয়েছে তারা।

রুশ সরকারের এক ডিক্রিতে বলা হয়েছে, চারটি অঞ্চলে কর্মরত সেনাসদস্য, পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অন্যান্য রাষ্ট্রীয় কর্মীদের আর তাদের আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরবরাহ করতে হবে না। তাদের সঙ্গী ও সন্তানের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো থেকে ইউক্রেনের জন্য যেসব প্রাণঘাতী অস্ত্র ও গোলাবারুদ আসছে, তা ঠেকাতে নতুন করে কাজ করছে রাশিয়া। রুশ সম্প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

আরও পড়ুন: জমে গেছে নায়াগ্রা জলপ্রপাত

ল্যাভরভ বলেন, বিশেষজ্ঞদের দাবি ছিল পশ্চিমা দেশগুলো থেকে ইউক্রেনে অস্ত্র প্রবেশ থামানো। আমরা লক্ষ্য করেছি, পশ্চিমা দেশগুলো থেকে আরও আধুনিক অস্ত্র পাচ্ছে কিয়েভ। কীভাবে এসব অস্ত্র ও গোলাবারুদের চালান বন্ধ করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মস্কো।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর