কঙ্গোতে কাদামাটি ধসে ১০ খনি শ্রমিক নিহত

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০১:১১ পিএম

কঙ্গোতে প্রবল বৃষ্টির কারণে কাদামাটি ধসে অন্তত ১০ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। 

শনিবার (৩১ ডিসেম্বর) স্থানীয় কর্মকর্তারা এ কথা জানান। খবর: এএফপি।

সূত্র মতে, সাউথ কিভু প্রদেশের ফিজিতে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটে। দুটি স্বর্ণখনিতে কাদামাটির এ ধস নামে।

ফিজির প্রশাসক জানান, এ ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও নয়জন। এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেক লোক। 

স্থানীয় রেডক্রস কর্মকর্তা ওন্সফোর কাবিন্দিলওলা ১০ জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছেন। উদ্ধারকর্মীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: লেবাননে নৌকা ডুবে দুই অভিবাসন প্রত্যাশী নিহত

উল্লেখ্য, মধ্য ডিসেম্বরেও দেশটির রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টির কারণে বন্যায় ১৬০ জনেরও বেশি লোক মারা গেছে। 


একাত্তর/জো

কোনো আগাম সতর্কতা ছিল না, আকাশে মেঘের ঘনঘটা কিংবা বৃষ্টির ফোঁটাও ছিল না। দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মেই ব্যস্ত ছিলেন নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকার মানুষ। কিন্তু মুহূর্তের মধ্যেই যেন নেমে এল...
গাজা থেকে শুরু করে কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে ২০২৪ সালে শিশুদের ওপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে।
কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে একটি নদীতে যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো শতাধিক মানুষ। যাত্রীদের সবাই বড়দিন উপলক্ষে বাড়ি ফিরছিলেন।
মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান পেয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর