পুরনোকে পেছনে ফেলে নতুনকে স্বাগত জানালো বিশ্ব

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৩:০৬ পিএম

মহামারির উৎকণ্ঠা পেছনে ফেলে বিশ্বব্যাপী নতুন বছর ২০২৩ সালকে স্বাগত জানিয়েছে মানুষ। নববর্ষের আগমনে পৃথিবীর বড় বড় শহর সেজেছে নতুন সাজে। নতুন বছরকে স্বাগত জানিয়ে জমকালো উদযাপনে মেতে ওঠে মালয়েশিয়ার কুয়ালালামপুর, থাইল্যান্ডের ম্যানিলা, চীনের বেইজিং ও সাংহাই, সিঙ্গাপুর, তাইওয়ানের তাইপেই এবং অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থ। 

রোববার (১ জানুয়ারি) নতুন বছরকে প্রথম শুভেচ্ছায় জড়িয়ে উদযাপন করে প্রশান্ত মহাসাগরের কিরিটিমাটি দ্বীপ। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ডে নববর্ষ উদযাপন উপলক্ষে স্কাই টাওয়ার থেকে আতশবাজি শুরু হয়। 

image

অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতেও নতুন বছরকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়। হারবার ব্রিজ ও অপেরা হাউস সাজে নতুন সাজে।

লন্ডনে নতুন বছরকে স্বাগত জানাতে এক লাখ মানুষ টিকিট কেটে টেমস নদীর তীরে অনুষ্ঠানে জড়ো হন। মধ্যরাতের বিগ বেনে সময়ের কাঁটার ঐতিহাসিক অবস্থান বদলানোর দৃশ্য দেখতে দেখতে উচ্ছ্বাসে মেতে ওঠে ব্রিটিশরা। 

image


নিউইয়র্কের টাইমস স্কয়ারে নববর্ষের উদযাপন মহামারীর আগের মতোই ছিল জ্বলজ্বলে। দুই বছরের মধ্যে প্রথমবারের মতো পূর্ণমাত্রায় নববর্ষ উদযাপন হয়েছে এখানে। মহামারীতে নাগরিকরা নানা রাষ্ট্রীয় সীমাবদ্ধতায় ছিলেন। ১৫ হাজারের বেশি মানুষ একসাথে নববর্ষ উদযাপন করতে পারেননি।

কিন্তু এবারে বর্ষবরণ ছিল একেবারে জমকালো। এখানে নববর্ষের অনুষ্ঠানে বল ড্রপ দেখতে ভিড় জমান নাগরিকরা।

image


নববর্ষে ইউক্রেন যুদ্ধে অবদান রাখা বেশ কয়েকজনকে সম্মাননা জানিয়েছে কিয়েভ। এই তালিকায় রয়েছেন কিয়েভে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মেলিন্ডা সিমন্স এবং মস্কোয় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ডেবোরাই ব্রনার্ট। 

আরও পড়ুন: রাশিয়া কখনও বিভক্ত হবে না: পুতিন

তারা দুজনই যুদ্ধ শুরুর পর ইউক্রেনের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সিমন্স অনেকের সাথে কিয়েভ ত্যাগ করেনি জীবনের ঝুঁকি থাকলেও। সম্মাননা পেয়েছেন ক্যামব্রিজশায়ারের আয়া লিয়েন হুড, যিনি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য এক লাখ ৯০ হাজার পাউন্ড সংগ্রহ করেছিলেন। 


একাত্তর/এসজে

নতুন বছরকে বরণ করে নেয়া বিশ্বব্যাপী এক উৎসব। সময়ের পরিবর্তন এবং ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে একেক দেশে একেক সময়ে বরণ করা হয় নতুন বছরকে।
২০২৫ সালকে স্বগত জানাচ্ছে বিশ্ব। মঙ্গলবার সবার আগে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ কিরিবাতি।
কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। এবারের বর্ষবরণ অতীতের থেকে আলাদা। পহেলা বৈশাখ তারিখকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে রাজ্য জুড়ে।
চোখ ধাঁধানো আলোকসজ্জা আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে রোববার উদযাপিত হলো চীনের ঐতিহ্যবাহী লন্ঠন উৎসব। মূলত চীনের নববর্ষ লুনার ও বসন্তের আগমনকে স্বাগত জানাতেই এই আয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর