অতিথিকে ভুলক্রমে হত্যার পর হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০১:০৪ পিএম

ভারতে নববর্ষের অনুষ্ঠানে নিজের বাড়িতে আগত অতিথিকে ভুলক্রমে গুলি করে হত্যার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক বৃদ্ধ। 

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে কর্ণাটক রাজ্যের শিবমোগগা শহরে ওই বৃদ্ধের নিজ বাড়িতে নববর্ষের অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। 

সোমবার (২ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষ উদযাপনে আকাশে ফাঁকা গুলি ছোঁড়ার জন্য নিজের বন্দুকটি প্রস্তুত করছিলেন মঞ্জুনাথ ওলেকার (৬৭)। 

তবে হঠাৎ ভুল করে গুলি ছুঁড়ে বসলে গুলিবিদ্ধ হন তার পাশে দাঁড়িয়ে থাকা বিনয় (৩৪)। এর পরপরই অচেতন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওলেকার। 

আহত বিনয়কে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রোববার বিকেলে মৃত্যুবরণ করেন তিনিও। 

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছে, নিজের লাইসেন্স করা বন্দুকটি ওলেকার এর আগেও নববর্ষের অনুষ্ঠানে ফাঁকা গুলি ছুঁড়তে ব্যবহার করেছেন।

শিবমোগগার পুলিশ সুপারিন্টেনডেন্ট জিকে মিঠুন কুমার জানান, বন্দুকে গুলি ভরার সময় দুর্ঘটনাবশত বন্ধুর ছেলে বিনয়কে গুলি করে বসেন ওলেকার।

আরও পড়ুন: মরদেহ জৈব সারে পরিণত করাকে বৈধতা দিলো নিউইয়র্ক 

তিনি বলেন, আগ্নেয়াস্ত্র শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবহার করা যায়। ফাঁকা গুলি ছুঁড়তে বা উৎসব উদযাপন করতে নয়। 

আকাশে ফাঁকা গুলি ছুঁড়ে বিয়ে বা অন্যান্য উৎসব উদযাপন করা ভারতে একটি প্রচলিত রীতি। এর ফলে প্রায়ই দুর্ঘটনাবশত হতাহতের ঘটনা ঘটে। 


একাত্তর/এসজে

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর