মরদেহ জৈব সারে পরিণত করাকে বৈধতা দিলো নিউইয়র্ক

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১২:৪৫ পিএম

ষষ্ঠ মার্কিন রাজ্য হিসেবে মৃত্যুর পর মরদেহ জৈব সারে পরিণত করাকে বৈধতা দিলো নিউইয়র্ক। এর ফলে একজন ব্যক্তি নিজের মরদেহ দিয়ে জৈব সার তৈরির সিদ্ধান্ত নিতে পারবেন, যেটিকে কবর দেয়া বা আগুনে পোড়ানোর চেয়ে পরিবেশবান্ধব বলে মনে করা হচ্ছে।  

শনিবার (৩১ ডিসেম্বর) এই আইনে সই করে এটিকে বৈধতা দেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল। 

যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এই আইন চালু করে ওয়াশিংটন। পরে একে একে কলোরাডো, ওরেগন, ভারমন্ট ও ক্যালিফোর্নিয়াও এই পথে হাঁটে। 

সম্পূর্ণ প্রক্রিয়াটি মাটির উপরে একটি বিশেষ ফ্যাসিলিটিতে সম্পন্ন হয়। এ প্রক্রিয়ায় প্রথমে মরদেহকে কাঠের গুঁড়া, আলফালফা উদ্ভিদ ও খড়ের সাথে একটি বন্ধ বাক্সে রাখা হয়। সময়ের সাথে সাথে জীবাণুর প্রভাবে মরদেহটি পচে যায়। 

এক মাস পর প্রাপ্ত মাটিকে তাপ প্রয়োগের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় ও মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছে দিয়ে দেয়া হয়। এই মাটি তারা গাছ লাগাতে ব্যবহার করতে পারেন। 

এই প্রক্রিয়ার সাথে জড়িত মার্কিন প্রতিষ্ঠান রিকম্পোজ জানায়, গতানুগতিক শবদাহ বা কবর দেয়ার তুলনায় এই প্রক্রিয়ায় কার্বন নিঃসরণের পরিমাণ অনেক কম। 

জলবায়ু পরিবর্তনের জন্য অন্যতম দায়ী উপাদান হলো কার্বন ডাই অক্সাইড, যা মরদেহ পোড়ানোর ফলে ব্যাপকভাবে উৎপন্ন হয়। মরদেহ কবর দিলেও কাঠ, জমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ খরচ হয়। 

মানব কম্পোস্টিংয়ের উদ্যোক্তারা বলছেন, এই প্রক্রিয়া শুধু পরিবেশবান্ধবই নয়, শহরাঞ্চলে যেখানে কবরের জন্য জায়গা সীমিত সেখানেও এটি কাজে লাগতে পারে। 

আরও পড়ুন: দামেস্কাস বিমানবন্দরে ইসরাইলি মিসাইল হামলার অভিযোগ

তবে এই প্রক্রিয়ার নৈতিক দিক নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এই আইনের বিরোধিতা করে নিউইয়র্কের ক্যাথলিক বিশপরা বলছেন, মানবদেহকে 'বাসাবাড়ির বর্জ্যের' মতো ব্যবহার করা ঠিক নয়। 

সুইডেনে এই প্রক্রিয়া আগে থেকেই বৈধ। এছাড়াও যুক্তরাজ্যে 'প্রাকৃতিক কবর' দেয়া যায়, যেখানে মরদেহকে কফিন ছাড়া বা পচনশীল কফিনে কবর দেয়া হয়। 


একাত্তর/এসজে

নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
নিউইয়র্কের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ এবং সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ বিজয়ী হয়েছেন। 
নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে প্রাক্তন গভর্নর...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর