বম্ব সাইক্লোনে এবার বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০১:৩৭ পিএম

‘বম্ব সাইক্লোন’ হিসাবে পরিচিত হয়ে উঠা তুষার ঝড়ে এবার বিধ্বস্ত হলো ক্যালিফোর্নিয়া। তুষার সাইক্লোনের তীব্র বাতাস আর বৃষ্টিতে সেখানে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। শীতকালীন ঝড়ের আঘাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। প্রায় দুই লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

ভারি বৃষ্টি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সান ফ্রান্সিসকো, স্যাক্রামেন্টোসহ বড় শহরগুলো শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে।

ঝড় আর ভারি বৃষ্টিতে শহরগুলোতে বন্যার আশঙ্কা করা হচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে বন্যা, পাহাড় ধস, বিদ্যুৎবিভ্রাট ও ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটতে পারে। এ ছাড়া বহু মানুষের প্রাণহানিরও শঙ্কা রয়েছে।

আগে থেকেই ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি এলাকায় সম্প্রতি ছোট বড় ঝড়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলো। এরই মাঝে গত বুধবার ক্যালিফোর্নিয়া আবার শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখে পড়েছে। যার কারণে সানফ্রান্সিসকো এবং স্যাক্রামেন্টোর পাশের এলাকাগুলোতে সতর্কতা জারি হয়েছে।

ক্যালিফোর্নিয়ার আবহাওয়া অফিস বলছে, বুধবার এই এলাকায় প্রায় ১১০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়েছে। এছাড়াও বৃহস্পতিবার টানা বৃষ্টি থাকবে। পরিস্থিতি সামলাতে খোলা হয়েছে একটি জরুরি অপারেশন সেন্টার। রাজ্য জুড়ে জারি হয়েছে জরুরি সতর্কতা।


একাত্তর/এআর

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দুই কাউন্টিতে বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় বহু মানুষ ঘরছাড়া হয়েছে এবং ঐতিহাসিক চাইনিজ ক্যাম্প শহরের বড় অংশ পুড়ে গেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে কারফিউয়ের প্রথমদিনে বড় ধরনের কোনো সহিংসতা না ঘটলেও অব্যাহত রয়েছে গণগ্রেপ্তার।
ট্রাম্প যেই আইনের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন, তা শুধু বাইরের ‘আক্রমণ’ ঠেকাতে ব্যবহার করা হয়। দেশীয় আইন-শৃঙ্খলা রক্ষায় এই সামরিক বাহিনী ব্যবহারের ঘটনা বিরল।
আগুনের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহরটিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর