প্রিন্স হ্যারির স্বীকারোক্তির প্রতিক্রিয়ায় তালেবান

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৭:১৪ পিএম

এ সপ্তাহে প্রকাশিত হতে চলেছে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির আত্মজীবনী 'স্পেয়ার'। তবে প্রকাশের আগেই এর বিষয়বস্তু ফাঁস হয়ে যাওয়ায় আলোচনায় চলে এসেছে বইটি। 

আফগানিস্তানে ২৫ জন তালেবান সদস্য হত্যার কথা বইয়ে স্বীকার করেছেন প্রিন্স হ্যারি। আর এরইমধ্যে তার এই দাবির প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান। 

শুক্রবার (৬ জানুয়ারি) তালেবানের ডেপুটি মুখপাত্র বিলাল কারিমি বলেন, 'এই ইস্যুটি শুধু হ্যারির ক্ষেত্রেই প্রযোজ্য নয়। সব দখলদার দেশের বাহিনীই আমাদের দেশে একই ধরণের অপরাধ করেছে'। 

তিনি বলেন, 'এটি দুর্ভাগ্যজনক যে পশ্চিমা দেশগুলো নিজেদেরকে মানবাধিকারের সমর্থক বলে দাবি করে এবং তারপর এই ধরণের অপরাধে লিপ্ত হয়'। 

কারিমি আরও বলেন, হ্যারির এই স্বীকারোক্তি এটিই প্রমাণ করে যে দখলদার দেশের বাহিনীগুলোর অপরাধের ইতিহাস একই। 

নিজের আত্মজীবনীতে হ্যারি লিখেছেন, আফগানিস্তানে তিনি ফরোয়ার্ড এয়ার কন্ট্রোলার হিসাবে কাজ করেছেন। সেই সময় তিনি ২৫ জনকে হত্যা করেছেন। 

হ্যারি বলেন, তিনি এর জন্য গর্বিত বা অনুতপ্ত কিছুই নন। নিহত তালেবান সদস্যদেরকে দাবার বোর্ডের ঘুঁটির সাথে তুলনা করেছেন তিনি। 

আরও পড়ুন: তেল উত্তোলনে চীনা কোম্পানির সঙ্গে তালেবানের চুক্তি

এদিকে, যুদ্ধে কতজন মানুষ হত্যা করেছেন সে ব্যাপারে কথা বলায় প্রিন্স হ্যারির সমালোচনা করেছেন সেনাবাহিনীতে তার সহকর্মী বেন ম্যাকবিন। এর ফলে শুধু হ্যারি নয়, গোটা ব্রিটেনই ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 

বইটিতে রাজপরিবারের সদস্যদের সাথে দ্বন্দ্ব, স্ত্রী মেগানের প্রতি রাজপরিবারের আচরণ ও মা প্রিন্সেস ডায়নার মৃত্যুসহ বেশ কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলেছেন হ্যারি। 


একাত্তর/এসজে

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর