তেল উত্তোলনে চীনা কোম্পানির সঙ্গে তালেবানের চুক্তি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৬:১৮ পিএম

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তেল অনুসন্ধানের জন্য চীনা একটি কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে তালেবান সরকার। 

তালেবান ২০২১ সালে দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে জ্বালানি অনুসন্ধানে বিদেশি কোনো কোম্পানির সঙ্গে প্রথম গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে এটি। চুক্তির মেয়াদ হবে ২৫ বছর।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, তেল উত্তোলন চুক্তির আওতায় জিনজিয়াং সেন্ট্রাল এশিয়া পেট্রলিয়াম অ্যান্ড গ্যাস কোম্পানি (সিএপিইআইসি) আমু দরিয়া অববাহিকায় খনন কাজ চালাবে। 

আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইয়ু কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেন, আমু দারিয়া তেল চুক্তিটি চীন ও আফগানিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে তামা খনিতে কার্যক্রম চালানো নিয়েও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানির সঙ্গে তালেবান সরকারের আলোচনা চলছে।  

আরও পড়ুন: ওমিক্রনের পর হাজির ভয়ংকর সংক্রামক ধরন ‘ক্রাকেন’

ধারণা করা হয়, আফগানিস্তান প্রাকৃতি সম্পদে ভরপুর একটি দেশ। এখানে প্রাকৃতিক গ্যাস, তামা ও বিরল মৃত্তিকাসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের মজুদ আছে যার মূল্য এক ট্রিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু দশকের পর দশক ধরে অশান্ত পরিস্থিতি বিরাজ করায় এসব মজুদ অব্যবহৃতই রয়ে গেছে।

বেইজিং আফগানিস্তানের তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও দেশটির ব্যাপারে তাদের উল্লেখ করার মতো আগ্রহ আছে। চীনের বেল্ট এন্ড রোড উদ্যোগের (বিআরআই) জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের কেন্দ্রে এর অবস্থান।


একাত্তর/এসজে

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর