ইরানে সরকারবিরোধী বিক্ষোভ: আরও দুইজনের ফাঁসি কার্যকর

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০১:১৬ পিএম

ইরানে সরকারবিরোধী আন্দোলনে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। 

শনিবার (৭ জানুয়ারি) ফাঁসিতে ঝোলানো ওই দুইজনের বিরুদ্ধে বাসিজ প্যারামিলিটারি বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগ আনা হয়েছিলো। এই মামলায় আরও তিনজনকে মৃত্যুদণ্ড ও ১১ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, রুহুল্লাহ আজমিয়ানকে অন্যায়ভাবে হত্যার দায়ে প্রধান আসামি মোহাম্মদ মেহেদী কারামি ও সৈয়দ মোহাম্মদ হোসেনীকে সকালে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে এক বিবৃতিতে জানায় বিচার বিভাগ। 

আরও পড়ুন: বেলারুশে আবারো বিপুল রুশ সেনা ও সমরাস্ত্র সমাবেশ

গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশব্যাপী ছড়িয়ে পড়া আন্দোলনের সাথে সম্পৃক্ততার অভিযোগে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর