ঘন কুয়াশায় চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১১:০৭ এএম

ঘন কুয়াশার জেরে চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি রোববার (৭ জানুয়ারি) জানিয়েছে, জিয়াংসি প্রদেশটির নানচাং কাউন্টিতে স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার ঠিক আগে সড়ক দুর্ঘটনা ঘটে। 

আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। অবশ্য ঠিক কতটি যানবাহন এই দুর্ঘটনায় জড়িত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে স্থানীয় ট্রাফিক ব্যবস্থাপনা ব্রিগেড জানিয়েছে। 

বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। এদিকে দুর্ঘটনার পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ চালকদের জন্য ভ্রমণ–নির্দেশনা জারি করে।

আরও পড়ুন: মিয়ানমারে নির্বাচন নিয়ে বিদ্রোহী-জান্তা বৈঠক

ট্রাফিক পুলিশ এক বার্তায় জানায়, ঘন কুয়াশার কারণে ওই এলাকায় দৃষ্টিসীমা কমে এসেছে। সে কারণে চালকদের ধীরগতিতে, সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়।

কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় গত মাসেও চীনের মধ্যাঞ্চলে মহাসড়কে বড় ধরনের এক দুর্ঘটনায় পড়ে শতাধিক যানবাহন। তাতে অন্তত একজন নিহত হন। গত সেপ্টেম্বরে গুইঝো প্রদেশে একটি বাস সড়কে উল্টে গেলে ২৭ জন যাত্রীর প্রাণ যায়।  


একাত্তর/এসজে


হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
আকাশপথে দ্রুত যোগাযোগের দুনিয়ায় এক অবিশ্বাস্য বিপ্লব আনতে চলেছে চীন! শব্দের গতির চেয়ে দ্বিগুণেরও বেশি বেগে ছুটতে সক্ষম নতুন এক সুপারসনিক যাত্রীবাহী বিমান নির্মাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে...
১০ বছরেরও বেশি সময় পর ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আজ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন তিনি।
রাজধানীর মিরপুরে ‘রাড্ডা’ স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ...
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
মধ্যপ্রাচ্যের প্রায় সাত মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং কৌশলগত বিশ্ব বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’ সচল করতে সাত দিনের একটি বিশেষ চুক্তি প্রস্তাব পেশ করেছিল ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর