থাইল্যান্ডে আবারো ফিরলো করোনা বিধিনিষেধ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১২:৩৩ পিএম

চীনে সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনা বিধিনিষেধ পুনরায় জারির ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। শনিবার দেশটির পরিবহনমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, দেশটিতে ভ্রমণকারীদের টিকার অন্তত দুই ডোজ নেয়ার প্রমাণ থাকতে হবে, অথবা জুলাই থেকে আক্রান্ত হয়নি, এমন সনদ দেখাতে হবে। 

যারা টিকা নেয়নি, ব্যাখ্যাসহ মেডিক্যাল রিপোর্টের প্রয়োজন হবে। সোমবার  কার্যকর হয়ে ৩১শে জানুয়ারি পর্যন্ত এ বিধিনিষেধ জারি থাকবে। 

থাইল্যান্ডে ভ্রমণকারীদের জন্য যারা করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে তাদের নাগরিকদের জন্য স্বাস্থ্যবীমা অপরিহার্য করেছে ব্যাংকক। 

আরও পড়ুন: মেক্সিকোতে মেট্রোরেলের সংঘর্ষ, হতাহত ৫৮

গত বছর সীমান্ত নিয়ন্ত্রণ এবং কোয়ারেন্টিন শিথিলের পর দেশটিতে উল্লেখযোগ্য হারে পর্যটক বেড়েছে। যার ফলে ধ্বংসের হাত থেকে রক্ষা পায় থাইল্যান্ডের পর্যটন শিল্প।

করোনা বিধিনিষেধ উঠিয়ে গত বছর প্রায় এক কোটি বিদেশি পর্যটক পেয়েছে দেশটি। পর্যটন খাত ঘুরে দাঁড়ানো এবং টার্গেট পূরণ হওয়ায় দেশটিতে উৎসবের আমেজ বিরাজ করছে।


একাত্তর/এসজে
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর