মেক্সিকোতে মেট্রোরেলের সংঘর্ষ, হতাহত ৫৮

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১১:৪৮ এএম

মেক্সিকো সিটি টানেলে দুই মেট্রো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) নর্থ-সাউথ মেট্রো লাইন থ্রিতে পোট্রেরো ও লা রাজা স্টেশনের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে বলে নগর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর: এএফপি।

দুর্ঘটনার পর মেক্সিকো সিটির মেয়র ক্লাউদিয়া শেইনবাম সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনায় ৫৭ জন আহত হয়েছেন। অনেকেই সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে যাওয়ারও প্রয়োজন পড়ছে না। তবে দুর্ভাগ্যবশত একজন প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, মেক্সিকোতে মেট্রো সার্ভিস চালু হয় ১৯৬৯ সালে। মোট ১২টি লাইনে ২২৬ কিলোমিটারে মেট্রো ট্রেন চলছে। স্টেশনের সংখ্যা মোট ১৯৫টি।

আরও পড়ুন: ঘন কুয়াশায় চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

ইতোমধ্যে ঘটে যাওয়া বেশ কয়েকটি দুর্ঘটনার মধ্যে মেট্রোয় সবচেয়ে ভয়ংকর দুর্ঘটনা ঘটে ২০২১ সালের মে মাসে। ওই দুর্ঘটনায় একটি মেট্রো ব্রিজ ধসে ২৬ জন নিহত ও অনেক লোক আহত হয়েছিলেন।


একাত্তর/জো 

বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি ব্যস্ত রাস্তায় একটি মালবাহী ট্রাক ও এক যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। 
চীনে একটি এক্সপ্রেসওয়ের টানেলে বাস দুর্ঘটনা ঘটে ১৪ জন নিহত ও আরও ৩৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উত্তর চীনের শানসি প্রদেশে টানেলের দেয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর শুক্রবার সকাল থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেয়া হলো কলকাতা থেকে হাওড়া মেট্রোরেল সেবা। যাত্রীরা হুগলি নদীর তলা দিয়ে কলকাতায় পৌঁছতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত।
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনির টানেল ধসে পড়ে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর