এজিয়ান সাগর নিয়ে গ্রিসকে সতর্ক করলো তুরস্ক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০২:৩১ পিএম

এজিয়ান সাগরে আঙ্কারার সঙ্গে ঝামেলা না করতে গ্রিসকে সতর্ক করেছে তুরস্ক। 

শনিবার (৭ জানুয়ারি) আন্তালিয়া প্রদেশে এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। 

এরদোয়ান বলেন, গ্রিসকে নিয়ে আঙ্কারার কোনও সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত দেশটি এজিয়ান সাগরে তুরস্কের সঙ্গে ঝামেলা না করে। 

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আপনারা (গ্রিস) এজিয়ানে আমাদের সঙ্গে ঝামেলা না করবেন, আমরাও আপনাদের সঙ্গে ঝামেলা করবো না।

কয়েক মাস আগেই পরীক্ষামূলকভাবে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন উৎক্ষেপণ প্রসঙ্গে এরদোয়ান বলেন, আমরা টাইফুন নিক্ষেপ করেছি। টাইফুনের রেঞ্জ কতদূর? ৫৬১ কিলোমিটার। গ্রিকরা কী করেছে? তাদের পত্রিকাগুলো শিরোনাম করেছে ‘তারা (তুরস্ক) এথেন্সে আঘাত হানবে।’ কিন্তু যতক্ষণ না আপনারা এজিয়ানে আমাদের সাথে জগাখিচুড়ি না পাকান ততক্ষণ আমাদের তেমন কোনও সমস্যা নেই।

ভাষণে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ক্রমবর্ধমান বিকাশের প্রশংসা করে এরদোয়ান বলেন, প্রতিটি দেশ আঙ্কারার যুদ্ধ ড্রোন বায়রাখতার টিবি২-কে ঈর্ষা করে। 

সাম্প্রতিক মাসগুলোতে গ্রিসের বিরুদ্ধে এজিয়ান অঞ্চলে দফায় দফায় উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছে তুরস্ক। আঙ্কারা বলছে, গ্রিস তুরস্কের উপকূলের কাছাকাছি অবস্থিত এমন দ্বীপগুলোকে সামরিকায়ন করেছে যেগুলো চুক্তির বাধ্যবাধকতার অধীনে নিরস্ত্রীকরণ করা হয়েছিল।

আরও পড়ুন: মেক্সিকোতে মেট্রোরেলের সংঘর্ষ, হতাহত ৫৮

উল্লেখ্য, পূর্ব ভূমধ্যসাগর এবং এজিয়ান দ্বীপপুঞ্জের কিছু স্থান নিয়ে উভয় দেশের পাল্টাপাল্টি দাবি রয়েছে। ২০২০ সালে পূর্ব ভূমধ্যসাগরে দুই দেশের উত্তেজনা এক পর্যায়ে সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে চলে যায়। যদিও শেষ পর্যন্ত বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটেনি।


একাত্তর/জো

ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
তুরস্কে রোববারের এক ঝটিকা অভিযানে সমকামীদের বার, নাইটক্লাব এবং এলজিবিটিকিউ অধিকারকর্মীদের আস্তানায় হানা দিয়ে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে তাদের বাবা এখনো নিখোঁজ রয়েছেন।
পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশবিরোধী...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের সফর পূর্ণ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর