আসানসোলে খনিতে ধস, অনেকের আটকা পড়ার আশঙ্কা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৫:০৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলে একটি কয়লা খনিতে ধস নেমেছে। স্থানীয়দের অভিযোগ, অন্য রাজ্যের শ্রমিক এনে অবৈধভাবে ওই কয়লা খনিতে কাজ চলছিল, ফলে হঠাৎ ধসে খনিতে অন্তত ২৫ জনের আটকা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি প্রশাসন। 

ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯ ও আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সিআইএসএফ। কোলিয়ারির কর্তৃপক্ষের প্রতিনিধিও সেখানে রয়েছেন।

রোববার সকালে কুলটি থানার বোডরা গ্রামে বিসিসিএলের ১২ নম্বর হাজলা পিটের বিস্তীর্ণ অংশে এ ধস নামে। 

স্থানীয়রা জানান, ২০ থেকে ২৫ জন চাপা পড়তে পারেন ওই খনিতে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কত জন খনির ভিতরে আটকে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে ওই খনিতে কয়লা চুরি করতে নামার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি বিসিসিএল খনি কর্তৃপক্ষ।  

স্থানীয় বিজেপি কাউন্সিলর লালন মেহরার অভিযোগ, অবৈধ কয়লা কারবার নিয়ে প্রশাসন এবং কোলিয়ারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। 

আরও পড়ুন: ফখরুল-আব্বাসের জামিন বহাল

অভিযোগ অস্বীকার করে যুব তৃণমূল সভাপতি বিমান দত্ত বলেন, পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ ধরছে। কয়লা কেন্দ্রের সম্পত্তি। কেন্দ্রের যে বাহিনী আছে, তারা কি করছে? বিজেপির নেতারা কেন্দ্রীয় বাহিনীকে সেটিং করে চেষ্টা করছে।

জানা গেছে, এরইমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। খনিতে কেউ আটকে থাকলে তাদের উদ্ধারে প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট বিভাগ। 

 

একাত্তর/আরবিএস  

ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর