বৈঠকে বসছেন রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৩:২৭ পিএম

ঘনিষ্ঠ মিত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। খবর: আলজাজিরা। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, আলোচনায় ইরানের পরমাণু চুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

মারিয়া জাখারোভার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, জাতিসংঘসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দুই দেশের তৎপরতা, সিরিয়া, আফগানিস্তান এবং ককেশাস পরিস্থিতিও দুই নেতার বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে।

আরও পড়ুন: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাকে ভুল বললেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

দীর্ঘদিন থেকেই রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত ইরান। ইউক্রেনের যুদ্ধ এই দুই দেশকে আরও কাছে টেনেছে। ইরানি ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। অন্যদিকে এই সংঘাতের জন্য পশ্চিমাদের দুষছে তেহরান।


একাত্তর/জো 


রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে ইউক্রেনের শত শত ড্রোন হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং শহরের প্রধান একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর...
নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে শনিবার সন্ধ্যায় বহুল প্রতিক্ষীত দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাম্প্রতিক সময়ে দুই...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। রোববার রাতে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি প্রধান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর