পর্তুগালে বেতন বৃদ্ধির দাবিতে সড়কে শিক্ষকরা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০২:২৫ পিএম

পর্তুগালের রাজধানী লিসবনে বেতন বৃদ্ধি ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেছেন অসংখ্য শিক্ষক ও স্কুলকর্মী। 

শনিবার (১৪ জানুয়ারি) ইউনিয়ন অফ অল এডুকেশন প্রফেশনালস (স্টপ)-এর আয়োজনে শান্তিপূর্ণ এ বিক্ষোভ কর্মসূচিতে বিক্ষোভকারীরা দেশটির শিক্ষামন্ত্রী জোয়াও কস্তাকে পদত্যাগ করারও আহ্বান জানায়। খবর: রয়টার্স।

পর্তুগালে সর্বনিম্ন বেতন কাঠামোতে থাকা শিক্ষকরা প্রতিমাসে এক হাজার ১০০ ইউরো বেতন পান। অন্যদিকে শীর্ষ সারির অনেক শিক্ষকেরই আয় মাসে দুই হাজার ইউরোর নিচে। বিক্ষোভকারীরা বলছেন, বর্তমান জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় এই মজুরি খুবই কম।

বিক্ষোভ শুরুর আগে ইতিহাসের শিক্ষক ৬২ বছর বয়সী মারিয়া দুয়ার্তে বলেন, শিক্ষকদের ন্যায্য বেতন প্রাপ্য কারণ তারা সারাজীবন কাজ করেন এবং কখনোই দুর্নীতিগ্রস্ত হননা, চুরি করেননা, দুর্ভাগ্যবশত যেটা রাজনীতিবিদদের কাছ থেকে হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক দল এক বছর আগে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে। কিন্তু এরপর অতীতের অসদাচরণের অভিযোগে বা প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের দায়ে ১৩ জন মন্ত্রী ও সেক্রেটারি অব স্টেটসকে দায়িত্ব থেকে পদত্যাগ করতে হয়। এসব ঘটনা ক্ষমতাসীন দলকে বেশ ঝামেলায় ফেলে।

গণিতের শিক্ষক আইটর মাতোস বলেন, যে নেতারা এই বিক্ষোভ দেখছেন তারা পরবর্তীতে কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে খুব সতর্কতার সাথে চিন্তা করা তাদের জন্য ভালো হবে। কারণ আমরা এই কর্মসূচির প্রতিক্রিয়া দেখতে চাই, গুরুতর ব্যবস্থা নেওয়া হোক- এটাই চাই।

৪৭ বছর বয়সী এক শিক্ষক আরও বলেন, শিক্ষকদের আয় এখন নিয়মিত কমছে। এমনকি প্রায়ই তাদেরকে এমন স্কুলে নিয়োগ দেওয়া হয়, যা তাদের বাড়ি থেকে অনেক দূরে।

এদিকে, পর্তুগীজ শিক্ষামন্ত্রী জোয়াও কস্তা শুক্রবার বলেন, কিছু শিক্ষককে ক্লাসে ফেরাতে বাধ্য করতে তিনি ডিক্রি জারির কথাও ভাবছেন।

শিক্ষাখাতের দুর্দশায় শোক জানিয়ে বিক্ষোভকারীদের অনেককেই শনিবার কালো পোশাক পরতে দেখা গেছে। সরকার তাদের পরিস্থিতির উন্নতিতে কিছুই করছে না বলেও অভিযোগ তাদের। 

আরও পড়ুন: মেক্সিকোতে ধূমপানবিরোধী কড়া আইন কার্যকর

উল্লেখ্য, পর্তুগালে ডিসেম্বর থেকেই শিক্ষকরা ধর্মঘট করছেন, যার ফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। ইউরোপের এই দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এর চেয়ে বড় বিক্ষোভ আর দেখা যায়নি।


একাত্তর/জো 

পর্তুগালের রাজধানী লিসবনে একটি ক্যাবল রেল দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন।
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে বিশ্ব জনমত আরও শক্তিশালী হচ্ছে। এবার, পর্তুগাল আসছে সেপ্টেম্বর মাসে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।
আচমকা বিদ্যুৎবিভ্রাটে জেরবার স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সের বিস্তীর্ণ এলাকা। অভাবনীয় এই ঘটনা থেকে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে উঠতে ঘাম ছুটে যাচ্ছে দেশগুলোর কর্তৃপক্ষের। সোমবার ভোর থেকেই দেখা দিয়েছে ব্যাপক...
কাজের ভিসা ছাড়া অভিবাসী কর্মীরা এখন থেকে আর পর্তুগালে যেতে পারবেন না। কেউ গেলেও তার নিয়মিত হওয়ার সুযোগ মিলবে না।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর