মেক্সিকোতে ধূমপানবিরোধী কড়া আইন কার্যকর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:২১ পিএম

বিশ্বের অন্যতম কঠোর তামাকবিরোধী আইন কার্যকর করে জনসমাগমস্থলে ধূমপানের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছে মেক্সিকো।

গত বছর অনুমোদন পাওয়া এই নিষেধাজ্ঞা কার্যকরের পাশাপাশি তামাকজাতীয় পণ্যের বিজ্ঞাপনের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে মেক্সিকো সরকার। খবর: বিবিসি।

লাতিন আমেরিকার বেশ কয়টি দেশে জনসমাগমস্থল ধূমপানমুক্ত রাখতে আইন পাস হলেও মেক্সিকোর আইনটি আমেরিকা মহাদেশে সবচেয়ে কঠোর বলে মনে করা হচ্ছে। এর আগে, মেক্সিকোতে ২০০৮ সালের প্রচলিত আইন অনুসারে বার, রেস্তোরাঁ ও কর্মক্ষেত্র ধূমপানমুক্ত এলাকা। 

এখন এই আইনের ক্ষেত্র আরও বাড়িয়ে সকল প্রকার জনসমাগমস্থলে ধূমপানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পার্ক, সৈকত, হোটেল, কর্মক্ষেত্র ও রেস্তোরাঁয় ধূমপানে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

তামাকজাতীয় পণ্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতার ওপরও পুরো নিষেধাজ্ঞা থাকবে। এমনকি দোকানের ভেতরেও সিগারেট প্রদর্শিত রাখা যাবে না। নতুন এই বিধিনিষেধ ভেপ ও ই-সিগারেটের ওপরও আরোপ করা হবে। বিশেষ করে আবদ্ধ জায়গায় এ নিষেধাজ্ঞা থাকবে।

দ্য প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞা কার্যকরের জন্য মেক্সিকো সরকারকে অভিনন্দন জানিয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, তামাকের ব্যবহার বিশ্বে মৃত্যুর অন্যতম কারণ। প্রতি বছর আমেরিকা মহাদেশে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী ধূমপান। প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপানের কারণে এসব মৃত্যু হয়ে থাকে।

আরও পড়ুন: ইসরাইলে হাজারো মানুষের সরকারবিরোধী বিক্ষোভ

তবে, অনেকে এই আইনের প্রয়োগের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের আশঙ্কা, জনসমক্ষে ধূমপানের কারণে জরিমানা ও শাস্তির বদলে মেক্সিকোর দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যরা এ সুযোগে ঘুষ নিতে পারেন।


একাত্তর/জো 

মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
আমেরিকার প্রতিবেশী ও এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকোতে দুর্ধর্ষ এক মাদক চক্র ও অপরাধী গোষ্ঠির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনায় দেশটি জেড়ে রীতিমতো নরক গুলজার চলছে।...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর