ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস মেসিনা গ্রেপ্তার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:৪৩ এএম

ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস (নেতা) মাত্তেও মেসিনা দেনারোকে স্থানীয় সময় সোমবার সিসিলির একটি বেসরকারি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুখ্যাত কোসা নোস্ত্রা মাফিয়া দলের প্রধান। ১৯৯৩ সাল থেকে তিনি পলাতক ছিলেন।  

মেসিনার ডাকনাম "ডিয়াবোলিক" এবং "উ সিকু" (দ্য স্কিনি ওয়ান)। ১৯৯২ সালে মাফিয়া বিরোধী প্রসিকিউটর জিওভান্নি ফ্যালকোন এবং পাওলো বোরসেলিনো হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে তার অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। ওই হত্যাকাণ্ড ইতালিকে হতবাক করেছিল। 

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গ্রেপ্তারের সময় ৬০ বছর বয়সী মেসিনা দেনারোকে পালেরমোর "লা মাদালেনা" হাসপাতাল থেকে দু'জন ইউনিফর্মধারী কারাবিনিয়ারি পুলিশ একটি অপেক্ষমাণ কালো মিনিভ্যানে নিয়ে যায়। এসময় তিনি বাদামী রঙের জ্যাকেট, চশমা এবং একটি বাদামী-সাদা পশমের টুপি পরেছিলেন।

ইতালির বিচার বিভাগীয় সূত্র জানিয়েছে, তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন এবং গত বছর তার একটি অপারেশন হয়েছিল। তিনি ভুয়া নামে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

পালেরমোর প্রসিকিউটর মাউরিজিও ডি লুসিয়া বলেছেন, আমাদের তদন্তের একটি সূত্র ছিল এবং আজকের গ্রেপ্তার পর্যন্ত আমরা তা অনুসরণ করেছি।

এদিকে যে ব্যক্তি এদিন মেসিনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাকেও ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক ম্যাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মেসিনাকে গ্রেপ্তারের পর স্থানীয় বাসিন্দারা বালাক্লাভাসে পুলিশের সাথে করমর্দন করছে এবং করতালি দিচ্ছে। 

আরও পড়ুন: জাজিরায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ছয়

অন্যদিকে তাকে গ্রেপ্তারের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পুলিশ প্রধানদের অভিনন্দন জানাতে সিসিলিতে যান।

তিনি বলেন, আমরা এখনও যুদ্ধে জয়ী হইনি, আমরা মাফিয়াদেরও পরাজিত করিনি, কিন্তু এটি যুদ্ধ জয়ের আগে একটি মূল যুদ্ধ ছিল এবং এটি সংগঠিত অপরাধের ওপর একটি ভারী আঘাত। 

খুন হওয়া বিচারকের বোন মারিয়া ফ্যালকোন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে সংঘাতে শেষ পর্যন্ত তাদের পরাজয় নিশ্চিত। 

উল্লেখ্য, মেসিনা দেনারো পশ্চিম সিসিলির ট্রাপানির কাছে কাস্টেলভেট্রানো শহরের লোক এবং একজন মাফিয়া বসের ছেলে। ১৯৯৩ সালে ফ্লোরেন্স, রোম এবং মিলানে বোমা হামলায় ১০ জনের মৃত্যু হয়। ওই হামলায় তার ভূমিকার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক হত্যা ও অপরাধের অভিযোগ রয়েছে। 


একাত্তর/আরবিএস  

ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর