২০২২ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন শতাংশ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০২:১৭ পিএম

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২২ সালে তিন শতাংশে দাঁড়িয়েছে। চীনে গত ৪০ বছরে প্রবৃদ্ধির এ হার সর্বনিম্ন। মহামারি করোনা ও রিয়েল এস্টেট ব্যবসায় সংকটের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দেশটির সরকারি উপাত্ত থেকে এ কথা জানা গেছে। খবর এএফপির।

ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটেস্টিক (এনবিএস) বলেছে, চীনা অর্থবছরের চতুর্থাংশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ২.৯ শতাংশ। তৃতীয়ার্ধে ছিল ৩.৯ শতাংশ।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে করোনা মহামারির কারণে কড়া বিধিনিষেধে অর্থনৈতিক কর্মকাণ্ড হ্রাস এবং বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় রপ্তানি আয় নিম্নমুখী হয়ে পড়ে।

চীনে ১৯৭৬ সালে মাও সেতুংয়ের মৃত্যুর বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হয়েছিল ১.৬ শতাংশ। মঙ্গলবারের তথ্য অনুযায়ী এর পর এ প্রথম এতো কম প্রবৃদ্ধি ঘটে দেশটিতে।

তবে আশার বাণী শুনিয়েছেন অক্সফোর্ড ইকোনমিক্সের সিনিয়র অর্থনীতিবিদ লুইজ লু।

আরও পড়ুন: ইউক্রেনের পরাজয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে: পোল্যান্ড

তিনি বলেছেন, সুখবর হলো বর্তমানে স্থিতিশীলতার আভাস মিলছে। অবকাঠামো বিনিয়োগ ও ঋণ প্রবৃদ্ধিতে তুলনামূলক স্থিতিশীলতার আভাস দেখা যাচ্ছে।

এদিকে বিশ্বব্যাংকও ঘোষণা করেছে চীনের ডিজিপি ২০২৩ সালে ৪.৩ শতাংশে ফিরে যাবে।


একাত্তর/আরএ

চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর