'যুক্তরাষ্ট্রে শিশুসহ ছয় জনকে হত্যা করে মাদক চক্রের সদস্যরা'

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৫:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি চালিয়ে একই পরিবারের চার প্রজন্মের ছয় সদস্যকে হত্যা করেছে। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের টুলারে কাউন্টিতে এ ঘটনা ঘটে।  

পুলিশ বলছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং মাদক চোরাকারবারীরা এ হামলা চালিয়েছে। তবে এ হামলায় ওই বাড়িতে অবস্থান করা অন্য তিন ব্যক্তি বেঁচে গেছেন।  

স্থানীয় পুলিশ ও পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী মা, তার ১০ মাস বয়সী ছেলে এবং শিশুর দাদী ও নানীও রয়েছেন।

জানা গেছে, এ "পূর্বপরিকল্পিত গণহত্যার" দায়ে পরিচিত দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।  

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে টুলারে কাউন্টি শেরিফ মাইক বউড্রোক্স ওই সন্দেহভাজনদের নাম প্রকাশ না করলেও তিনি জানান, কর্তৃপক্ষ এ হামলা সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছে। 

এদিকে ওই বাসভবনে তল্লাশি চালিয়ে গাঁজা এবং মেথামফেটামাইনস (নেশা দ্রব্য) উদ্ধার করেছে পুলিশ।

বউড্রোক্স বলেন, এর কোনটাই দুর্ঘটনাক্রমে ঘটেনি। এটি পূর্বপরিকল্পিত, ইচ্ছাকৃত এবং ভয়ঙ্কর ছিল।

তদন্তকারীরা এরইমধ্যে ভুক্তভোগীদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন, ৭২ বছর বয়সী রোজা প্যারাজ, ইলাদিও প্যারাজ জুনিয়র (৫২), জেনিফার আনালা (৫০), মার্কোস প্যারাজ (১৯), এলিসা প্যারাজ (১৬) এবং ১০ মাস বয়সী নাইকোলাস প্যারাজ। 

বউড্রোক্সের জানান, হামলার সময় একজন জীবিত ব্যক্তি মেঝেতে শুয়ে ছিলেন এবং দরজার বিপরীতে পা রেখে হামলাকারীদের ঘরে প্রবেশ করতে বাধা দেন।

এ শেরিফ আরও জানান, ওই ব্যক্তি এমন ভয়ের মধ্যে ছিলেন যে, তিনি আর দরজা আটকে রাখতে পারছিলেন না। এছাড়া বাকি দু'জন গুলি শুরু হলে কাছাকাছি একটি ট্রেলারে নিজেদের লুকিয়ে রাখেন। 

বউড্রোক্সের মতে, ওই শিশু এবং তার মা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিল। ফরেনসিক প্রমাণ দেখা গেছে, হত্যাকারীরা তাদের মাথায় গুলি করে।

গোয়েন্দা সংস্থা এফবিআই'এর সান ফ্রান্সিসকো অফিস এ তদন্তে সহায়তা করছে এবং অভিযুক্তদের তথ্যের জন্য ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে। 

image


সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্রীয় ক্যালিফোর্নিয়া এলাকায় মেক্সিকান ড্রাগ কার্টেলের কার্যকলাপ বেড়েছে বলেও জানান বউড্রোক্স। 

তিনি বলেন, আমাকে এটি খুব স্পষ্ট করে বলতে দিন যে, এই বাড়ির সমস্ত লোকেরা গ্যাং সদস্য ছিলেন না। ওই মা এবং শিশু ছিল নির্দোষ শিকার।

এসব হত্যাকাণ্ড "উচ্চ-পদস্থ গ্যাংয়ের ঘোষিত মৃত্যুদণ্ড দেয়ার অনুরূপ" বলে মনে হচ্ছে বলে জানান তিনি। নিহতদের এমন জায়গায় গুলি করা হয়েছিল যাতে দ্রুত তাদের মৃত্যু হয়, যা একজন শ্যুটারের পক্ষে জানা সম্ভব। 

এদিকে ঘটনাস্থল থেকে এ পর্যন্ত শত শত আলামত সংগ্রহ করা হয়েছে এবং শুক্রবারের মধ্যে নিহতদের ময়না তদন্তের ফলাফল পাওয়া যাবে বলে জানা গেছে। 

এলিসা প্যারাজের দাদা স্যামুয়েল পিনা অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেছেন যে, তিনি সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার গোশেনে শিশুটির বাবার পরিবারের সাথে বসবাস করছিলেন। 

হামলায় শিশুটির চাচা, দাদী ও নানীকেও হত্যা করা হয়েছে বলে জানান তিনি।  


একাত্তর/আরবিএস  

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর