আলাস্কায় মেরু ভাল্লুকের হামলায় দুইজনের মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৫:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের প্রত্যন্ত একটি গ্রামে মেরু ভাল্লুকের হামলায় এক নারী এবং এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে ভাল্লুকটি সেওয়ার্ড উপদ্বীপের পশ্চিম প্রান্তে ওয়েলস গ্রামে প্রবেশ করে এবং লোকজনকে তাড়া করতে শুরু করে বলে পুলিশ জানিয়েছে।

এরপর এক নারী ও কিশোরকে আক্রমণ করার সাথে সাথে সেটিকে গুলি করে হত্যা করা হয়। তবে ওই নারী ও কিশোরকে শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো যায়নি। 

আলাস্কায় মেরু ভাল্লুকের প্রাণঘাতী আক্রমণ বিরল। তবে বিশেষজ্ঞরা বলছেন, আরও বরফ গলার ফলে মানুষের সাথে মেরু ভাল্লুকের মুখোমুখি সংঘর্ষ বাড়বে।

ওয়েলস আলাস্কার একটি ছোট শহর যা প্রধানত স্থানীয় ইনুপিয়াক গোষ্ঠীর লোকজন নিয়ে গঠিত। এটি রাজ্যের রাজধানী জুনউ থেকে প্রায় দুই হাজার কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এই প্রত্যন্ত বসতিতে প্রায় ১৫০ জন লোক বাস করে।

প্রাথমিক প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে, একটি মেরু ভাল্লুক জনবসতির মধ্যে প্রবেশ করে একাধিক বাসিন্দাকে তাড়া করে। 

নিহত দুইজনের নাম পুলিশ এখনও প্রকাশ করেনি। তাদের পরিবারের সদস্যদের এ ব্যাপারে অবহিত করা হচ্ছে। 

আবহাওয়ার উন্নতি হলে পুলিশ এবং রাজ্যের কর্মকর্তারা আরও তদন্ত করতে ওয়েলসে যাবেন বলে বার্তাসংস্থা এপি'র প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: 'যুক্তরাষ্ট্রে শিশুসহ ছয় জনকে হত্যা করে মাদক চক্রের সদস্যরা'

মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণায় দেখা গেছে, প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল হ্রাস পেতে শুরু করার সাথে সাথে মানুষের উপর আক্রমণের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। 

দ্য ওয়াইল্ডলাইফ সোসাইটি দ্বারা প্রকাশিত ২০১৭ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, ২০০০ সাল থেকে মানুষের উপর মেরু ভাল্লুকের আক্রমণ বেড়েছে। জুলাই এবং ডিসেম্বরের মধ্যে যখন সমুদ্রের বরফ একটি ছোট এলাকা জুড়ে থাকে তখন এই আক্রমণের সম্ভাবনা বেশি থাকে। 


একাত্তর/এসজে
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর