কাশ্মীরে জোড়া বিস্ফোরণে সাতজন আহত

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১১:৪৪ এএম

ভারতের জম্মু-কাশ্মীরে জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। 

শনিবার (২১ জানুয়ারি) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার মধ্যেই এ বিস্ফোরণের ঘটনা ঘটল। খবর: এনডিটিভি।

বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে কেন্দ্রশাসিত কাশ্মীরে। 

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং জানান, সকালে জম্মুর নারওয়াল এলাকায় পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আহত হন সাতজন। পুলিশকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাটি পুলিশ কর্মী ও পুলিশের কর্মকর্তারা ঘিরে রেখেছেন। 

বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং এ ঘটনার সঙ্গে এখনও সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

আরও পড়ুন: বাইডেনের বাড়ি থেকে আরও গোপন নথি উদ্ধার

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ কন্যাকুমারী থেকে শুরু হয়েছে। বিভিন্ন রাজ্য ঘুরে বৃহস্পতিবার এই যাত্রা জম্মু ও কাশ্মীরে পৌঁছায়। জম্মু থেকে ৬০ কিলোমিটার দূরে চাদওয়ালে রয়েছে এই যাত্রা। এর মধ্যেই এ ধরনের বিস্ফোরণের ঘটনায় রাহুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 


একাত্তর/জো 

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর