হঠাৎ ইউক্রেন সফরে বরিস জনসন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০৩:৪০ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে সফর করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আরও ট্যাংক সরবরাহের জন্য জার্মানিসহ মিত্রদের ওপর যখন চাপ বাড়ছে তখনই এলো অঘোষিত এই সফর। 

রোববার (২২ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জনসনকে স্বাগত জানানোর আগে তিনি শহরের উপকণ্ঠে যান।

বরিস জনসন বলেন, জেলেনস্কির আমন্ত্রণে দেশটি সফর করা 'সৌভাগ্যের' ব্যাপার।

এক টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি লিখেছেন, 'আমি ইউক্রেনের একজন সত্যিকারের বন্ধু বরিস জনসনকে কিয়েভে স্বাগত জানাই। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ!' 

জনসন কিয়েভের উত্তর-পশ্চিমে বুচা এবং বোরোদিয়াঙ্কা শহরও পরিদর্শন করেন, যেগুলো গত মার্চে রাশিয়ান বাহিনীর দখলে ছিল।

জনসন বলেন, 'ইউক্রেনের জনগণের দুর্ভোগ অনেক দিন ধরে চলছে। এই যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হল ইউক্রেনের জয়লাভ করা- এবং যত দ্রুত সম্ভব জয়ী হওয়া'। 

যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক জনসনের সফরকে সমর্থন করেছেন বলে জানা গেছে।

তার প্রেস সচিব বলেছেন, যুক্তরাজ্য ইউক্রেনের পাশে রয়েছে এবং তাদের সমর্থন অব্যাহত রাখবে এটি প্রমাণ করতে সুনাক 'সকল সহকর্মীকে সর্বদা সমর্থন করেন'।

বরিস জনসনের এই কিয়েভ সফর এমন সময়ে এলো যখন এই প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আর্থিক বিষয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। 

বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্প জনসনকে প্রধানমন্ত্রী থাকাকালীন ঋণের গ্যারান্টি সুরক্ষিত করতে সহায়তা করেছিলেন বলে সম্প্রতি দাবি উঠেছে। শার্প সরকার কর্তৃক তার বিবিসি ভূমিকায় নিযুক্ত হন।


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর