ইউক্রেনকে যেভাবে অস্ত্র দিচ্ছে জার্মানি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১১:৩০ এএম

ইউক্রেনকে ১৪টি লিওপার্ড টু ট্যাঙ্ক দেওয়ার কথা ঘোষণা করেছে জার্মানি। এখনো পর্যন্ত দেশটি ইউক্রেনকে দুই দশমিক তিন বিলিয়ন ইউরো মূল্যের যুদ্ধাস্ত্র দিয়েছে। 

তবে, বরাবরই দেখা গেছে, ভারী অস্ত্রের আলোচনায় সময় নিয়েছে জার্মানি। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন জার্মানিসহ পশ্চিমা দেশগুলির কাছে যুদ্ধের ট্যাঙ্ক চাইছিল। খবর ডয়চে ভেলের।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, জার্মানি তা দেবে না। কিন্তু সম্প্রতি জার্মানি ১৪টি অত্যাধুনিকলিওপার্ড টু ট্যাঙ্ক ইউক্রেনে পাঠানো রাজি হয়েছে।

বার্লিন এবং ইউরোপ ইউক্রেনকে নানা পদ্ধতিতে সাহায্য করে। নিজেদের দেশে যে অস্ত্র সম্ভার আছে, সেখান থেকে অস্ত্র দিয়ে সাহায্য করা সবচেয়ে সহজ কাজ। যুদ্ধের শুরু থেকেই মজুত অস্ত্র ইউক্রেনকে দিয়েছে ইউরোপীয় দেশগুলি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিস জানিয়েছে, এখনো পর্যন্ত ৩০০টি লিওপার্ড টু ট্যাঙ্ক ইউক্রেনকে দিয়েছে বার্লিন।

জার্মানি ইউক্রেনকে যে অস্ত্র দেওয়া হয়েছে, তার একটি তালিকা প্রকাশ করেছে সরকারি পর্যায়ে। সেখানে বলা হয়েছে, পাঁচটি মার্স দুই রকেট লঞ্চার এবং তার সঙ্গে পর্যাপ্ত গোলাগুলি ও রকেট ইউক্রেনকে দেওয়া হয়েছে। এছাড়াও আছে, ১৪টি সেল্ফ প্রপেল্ড হাউইৎজার, ২২ মিলিয়ন রাউন্ড গুলি এবং ১৪ হাজার স্লিপিংব্যাগ।

ইউরোপে জার্মানির অস্ত্র ব্যবসা সবচেয়ে বড়। গতবছর জার্মানি কেবল নিজের নিরাপত্তার খাতে দুই বিলিয়ন ইউরো অতিরিক্ত খরচ করেছে। এই অর্থে নতুন সামরিক অস্ত্র এবং সামগ্রী তৈরির অর্ডার দেওয়া হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে। পরে সেই জিনিস কিয়েভে পাঠানো হয়েছে।

এবছর দুই দশমিক তিন বিলিয়ন ইউরোর ফান্ড ঘোষণা করা হয়েছে সামরিক খাতে। প্রচুর নতুন যুদ্ধ সামগ্রী কেনা হচ্ছে এই অর্থ দিয়ে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ১০৭টি সীমান্ত পাহারা দেওয়ার বিশেষ গাড়ি।

ইউরোপীয় ইউনিয়ন এখনো পর্যন্ত সবমিলিয়ে তিন দশমিক ছয় বিলিয়ন ইউরোর ফান্ড খরচ করেছে ইউক্রেনের জন্য। যার বড় অংশ ব্যয় হয়েছে সামরিক অস্ত্র কিনতে। এর মধ্যে জার্মানির অবদান সবচেয়ে বেশি। বস্তুত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন একটি শান্তিরক্ষার ফান্ড তৈরি করেছিল। সেখান থেকেই ইউক্রেনকে লাগাতার অস্ত্র কিনে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে আবারো রাশিয়ার মিসাইল হামলা, নিহত ১১

সম্প্রতি লিওপার্ড টু দেওয়ার কথা ঘোষণা করে জার্মানি প্রমাণ করে দিল, তারা পুরনো পদ্ধতি থেকে সরে আসছে। এর আগে ইউক্রেনকে সরাসরি ভারী অস্ত্র দিচ্ছিল না জার্মানি। তারা ন্যাটোর দেশগুলিতে অস্ত্র পাঠিয়ে দিচ্ছিল। সেই দেশগুলি ইউক্রেনে জার্মান অস্ত্র সরবরাহ করছিল। এবার সরাসরি ইউক্রেনকে ভারী অস্ত্র দেওয়ার কথা ঘোষণা করলো জার্মানি।


একাত্তর/আরএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর