করাচিতে কারখানার বিষাক্ত ধোঁয়ায় ১৮ জনের মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৪:১০ পিএম

পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে কারখানার বিষাক্ত রাসায়নিক ধোঁয়ায় অন্তত ১৮ জনের মৃত্যুর অভিযোগ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে করাচির কেমারি জেলার আলি মুহাম্মদ গোথ পাড়ায় ওই ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে তাদের মৃত্যু হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত অনুসারে এই মৃত্যুর কারণ হলো কিছু রাসায়নিক যা ফুসফুসের রোগের কারণ। নিউমোনিয়া চিকিৎসার জন্য আক্রান্ত এলাকায় মেডিক্যাল ক্যাম্প স্থাপিত হয়েছে এবং আরও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই এলাকার বাসিন্দাদের মতে, তাদের গ্রামের দুটি কারখানা থেকে দুর্গন্ধ আসছিল, যার ফলে অনেকের দম বন্ধ হয়ে যাচ্ছিলো। 

বিভাগের মুখপাত্র মেহের খুরশীদ জানান, যারা মারা গেছেন তারা জ্বর, গলা ব্যথা এবং শ্বাসকষ্টে ভুগছিলেন।

তিনি জানান, অসুস্থতা শুরু হওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যে আক্রান্তদের মৃত্যু ঘটেছিল। উপসর্গযুক্ত রোগীদের পরীক্ষা করে তাদের দেহে কোনও ফুসকুড়ি দেখা যায়নি। কঞ্জাংক্টিভাইটিস উপস্থিত থাকলেও এলাকাবাসী পরিবেশে তীব্র বিরক্তিকর গন্ধ নিয়ে উদ্বিগ্ন। 

আলি মুহাম্মাদ গোথের বাসিন্দা হাফিজ লেঘরি জানিয়েছেন, মৃতদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক এবং বাকিরা এক থেকে ১৩ বছর বয়সী শিশু।
আরও পড়ুন: জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের অভিযোগ

তিনি আরও জানান, যেসব কারখানা থেকে ধোঁয়া বের হচ্ছিলো সেগুলোকে সরকার সিলগালা করে দিয়েছে। কর্মকর্তারা এলাকার লোকজনের সাথে আরও বৈঠক ও তদন্তের জন্য সেখানে রয়েছেন। 

এদিকে, মৃত্যুর বিষয়ে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ।


একাত্তর/এসজে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর