ইসরাইলিদের হাতে অস্ত্র তুলে দেয়ার পরিকল্পনা নেতানিয়াহুর

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১১:৩৪ এএম

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে ইসরাইলিদের জন্য আগ্নেয়াস্ত্র পাওয়া সহজ করার পরিকল্পনা ঘোষণা করেছে ইসরাইল।

অধিকৃত পূর্ব জেরুজালেমে হামলাসহ এক জোড়া গোলাগুলির ঘটনায় নিরাপত্তা মন্ত্রিসভার একটি বৈঠক আহ্বান করার পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে এই ব্যবস্থা ঘোষণা করেন।

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) পূর্ব জেরুজালেমের সিনাগগের বাইরে গুলিতে সাতজন নিহত হন। 

শনিবার নেতানিয়াহু বলেন, 'আমরা বাহিনী মোতায়েন করব, বাহিনী বাড়াবো এবং বিভিন্ন অঙ্গনে তা কার্যকর করব'। 

তিনি ইসরাইলি নাগরিকদের জন্য বন্দুকের অনুমতি ত্বরান্বিত করার এবং 'অবৈধ অস্ত্র' সংগ্রহের প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

'যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করার জন্য' সন্দেহভাজন হামলাকারীদের বাড়িঘরও ধ্বংস করার আগে অবিলম্বে সিল করে দেয়া হবে বলে জানান তিনি। 

তার অফিস পরে জানায়, হামলাকারীদের পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা সুবিধাও বাতিল করা হবে।

এছাড়াও, অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোকে 'শক্তিশালী' করার জন্য নতুন পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে ইসরাইল, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেস বলেন, নেতানিয়াহু ইসরাইলি নাগরিকদের আরও বন্দুকের অনুমতি দিতে চান কারণ ইসরাইলি পুলিশ তাদের বন্দুক বহন করার জন্য বিদ্যমান লাইসেন্সধারীদেরও উত্সাহিত করছে। 

তিনি বলেন, 'যেখানে নেতানিয়াহু ইসরাইলিদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছেন, তিনি সেই একই হাতে আরও অস্ত্র দিচ্ছেন'। 

আরও পড়ুন: কৃষ্ণাঙ্গ হত্যার জেরে মার্কিন পুলিশের বিশেষ ইউনিট বিলুপ্ত

আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, ইসরাইলে বেসামরিক নাগরিকদের অস্ত্র দিলে তা সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে।

'তারা জেরুজালেম এবং পশ্চিম তীরে ইতোমধ্যে সশস্ত্র লোকদের আরও সশস্ত্র করার চেষ্টা করছে। আরও সহিংসতা এবং আরও দুর্ভোগ কেবল ইসরাইল এবং সম্ভাব্যভাবে প্যালেস্টাইনের উগ্র চরমপন্থীদেরই কাজে আসবে'। 


একাত্তর/এসজে

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর