পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪১

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০২:০০ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। 

রোববার (২৯ জানুয়ারি) বেলুচিস্তানের প্রদেশের লাসবেলার পার্বত্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর: দ্য ডন। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, এ দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় ডনের ওই প্রতিবেদনে।

image


ঘটনার সত্যতা নিশ্চিত করে লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম গণমাধ্যমকে জানান, বাসটি প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচিতে যাচ্ছিল। দ্রুতগতির কারণে লাসবেলার কাছে বাঁক নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা দিয়ে গাড়িটি একটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং পরে তাতে আগুন ধরে যায়।

আরও পড়ুন: ইরানে সামরিক কারখানায় ড্রোন হামলা

তিনি আরও জানান, বিধ্বস্ত বাস থেকে উদ্ধার হওয়া মরদেহগুলো স্বাভাবিকভাবে শনাক্ত করা যায়নি। নিহতদের শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর