পেশোয়ার হামলায় নিহত বেড়ে ৫০, পাক তালেবানের দায় স্বীকার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১১:২৪ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫০ জনের বেশি। এদিকে এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।  

দেশটির জিও নিউজ জানায়, সোমবার (৩০ জানুয়ারি) ওই মসজিদে বিপুল সংখ্যক মানুষ নামাজের জন্য জড়ো হওয়ার পর সেখানে বিস্ফোরণটি ঘটে। 

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, যারা এ ঘটনার পেছনে রয়েছে, ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। 

এসময় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুরো জাতি এখন ঐক্যবদ্ধ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও টুইটারে এ হামলার নিন্দা জানিয়েছেন।

এক টুইটবার্তায় তিনি বলেছেন, পেশোয়ারের পুলিশ লাইন মসজিদে নামাজের সময় সন্ত্রাসী আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের উন্নতি করা এবং আমাদের পুলিশ বাহিনীকে যথাযথভাবে সজ্জিত করা অপরিহার্য। 

এদিকে পুলিশ কর্মকর্তা সিকান্দার খান জানান, মসজিদ ভবনটির ছাদের একটি অংশ ধসে পড়েছে এবং বেশ কয়েকজন এর নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনও চলছে উদ্ধার কাজ।

পুলিশ কর্মকর্তা মীনা গুল বলেন, বোমা বিস্ফোরণের সময় তিনি মসজিদের ভেতরে ছিলেন। এসময় মসজিদের ভেতরে কমপক্ষে আড়াই শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। 

image


খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান পেশোয়ারের সব হাসপাতালে চিকিৎসাসেবার জরুরি অবস্থা জারি করেছেন। অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী উদ্ধারকারী সংস্থাগুলোকে ত্রাণ তৎপরতা দ্রুত করার নির্দেশ দিয়েছেন।

সরকারি সম্প্রচারকারী পিটিভির ফুটেজে দেখা গেছে, পুলিশ এবং বাসিন্দারা ধ্বংসস্তূপ সরাতে কাজ করছেন এবং আহতদের কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর