ভারতে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০১ এএম

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে একটি বহুতল ভবনে আগুন লেগে শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছে আরও ১৫ জন।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ধানবাদের ব্যাংক মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনও ওই বহুতলে বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কত জন আটকে রয়েছেন, তা নিশ্চিত করা যায়নি। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে বলে হতাহতের সঠিক সংখ্যা যাচাই করা যাচ্ছে না। 

এদিকে নিহত ১৪ জনের মধ্যে ১০ জন নারী ও ৩ জন শিশু রয়েছে উল্লেখ করে ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং জানান, কিভাবে আগুনের সূত্রপাত হলো সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এক টুইট বার্তায় লিখেছেন, ধানবাদে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় আমি আহত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে ওঠবেন এ প্রত্যাশা করি।

রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এ ঘটনাকে "অত্যন্ত হৃদয় বিদারক" বলে বর্ণনা করেছেন। তিনি জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে জেলা প্রশাসন। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।

স্থানীয় গণমাধ্যম বলছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর ‘আশীর্বাদ অ্যাপার্টমেন্ট’নামের একটি ভবনে আগুন লাগে। এটি একটি ১৩ তলা ভবন। রাজধানী রাঞ্চি থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এ এলাকাটি বেশ জনবহুল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।  

উল্লেখ্য, গেলো বছরের শেষদিকে এই ব্যাংক মোড়েই একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয় চিকিৎসক দম্পতিসহ ছয় জনের। 


একাত্তর/আরবিএস  

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর